Monday, April 6, 2026

মেসিকে খোলা চিঠি বড় ছেলে থিয়াগোর, তৃতীয়বার চ্যাম্পিয়ন করার আর্জি তাঁর

Date:

Share post:

আজ বিশ্বকাপের মহারণ। রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। আর্জেন্তিনার ৩৬ বছরের স্বপ্নের বোঝা কাঁধে নিয়ে এবার কাতারে বিশ্বকাপের আসরে এসেছেন লিওনেল আন্দ্রেস মেসি। আট বছর আগে ২০১৪ বিশ্বকাপে খুব কাছে এসেও ছোঁয়া হয়নি সোনালি ট্রফি। তবে চলতি বিশ্বকাপে তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিততে হলে আর্জেন্তিনাকে পেরোতে হবে মাত্র একটি ধাপ। ফাইনালে হারাতে হবে গত বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন দল ফ্রান্সকে। তবেই মেসির হাতে উঠবে সোনায় মোড়া ট্রফি। সেই দিকেই তাকিয়ে আর্জেন্তাইন সমর্থেরা। তাকিয়ে মেসির বড় ছেলে থিয়াগোও। বিশ্বকাপের আবদারে বাবা মেসিকে লিখলেন এক খোলা চিঠি। চিঠিতে তৃতীয়বার চ্যাম্পিয়ন করার আর্জি জানিয়েছে থিয়াগো। ছেলের চিঠি কথা জানিয়েছেন মেসির স্ত্রী আন্তোলেনা রোকুজো।

মেসিকে চিঠিতে থিয়াগো লেখেন,” আর্জেন্তিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে বাবা। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা।” চিঠিতে থিয়াগো আর্জেন্তিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথা উল্লেখ করেছে।

ফুটবল কেরিয়ারে শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। শুধু তাই নয় দেশের জার্সিতে আজ শেষ ম‍্যাচে নামছেন লিও। তাই চলতি বিশ্বকাপে ইতিহাস তৈরি করতে চান মেসি। জিততে চান বিশ্বকাপ ট্রফি। ১৯৮৬ সালের পর ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি নীল-সাদা ব্রিগেড। ১৯৯০ এবং ২০১৪ সালে ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়েগো মারাদোনা বা মেসিদের। তবে চলতি বিশ্বকাপে আজ শেষ সুযোগ। ফ্রান্সকে হারাতে পারলেই তৃতীয়বার চ্যাম্পিয়ন হবে আর্জেন্তিনা।

আরও পড়ুন:অধিনায়ক মেসির স্বপ্নপূরণ করতে ফোকাসড গোটা আর্জেন্তিনা দল


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...