Monday, April 13, 2026

রাজ্যে সবুজ বাজির উৎপাদন বাড়াতে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

রাজ্যে সবুজ বাজির উৎপাদন বাড়াতে উদ্যোগী হচ্ছে রাজ্য। এই কাজ সহজতর করতে ক্ষুদ্র বাজি ব্যবসায়ীদের এক ছাতার তলায় আনতে ক্লাস্টার তৈরির পরিকল্পনা করছে রাজ্য। এজন্য ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্প দফতরের সঙ্গে পরিবেশ দফতর আলোচনায় বসবে বলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন। এর পাশাপাশি বাজি ব্যবসায়ীরা যাতে সহজ শর্তে ঋণ পায় সেজন্য সরকার ব্যাংকের সঙ্গে কথা বলবে বলে বলে তিনি জানান।

এই প্রসঙ্গে সোমবার পরিবেশ ভবনে বাজি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বসেন মন্ত্রী মানস ভূঁইয়া। বৈঠকে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা নিরি এবং পেট্রোলিয়াম এন্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন বা পেসো র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান পরিবেশবান্ধব সবুজ বাজি তৈরির জন্য দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় নিরীর বিজ্ঞানীরা কারিগরদের প্রশিক্ষণ দিচ্ছেন। এই প্রসঙ্গে তিনি বলেন আজকের বৈঠকে ব্যবসায়ীরা বাজি তৈরীর ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন লাইসেন্স পাওয়ার ব্যাপারে বিশেষ করে দমকল থেকে ফায়ার লাইসেন্স পাওয়ার ব্যাপারে অসুবিধার কথা জানান। এ ব্যাপারে তিনি দমকলের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে, আশ্বস্ত করেছেন।

আরও পড়ুন- টেটের পরে সেট: ৮ জানুয়ারি শিক্ষক ও গবেষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে রাজ্য

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...