Monday, April 13, 2026

‘বিশ্বচ্যাম্পিয়ন, বিশ্বাস হচ্ছে না’, বিশ্বকাপ জয়ের পর লিখলেন মেসি

Date:

Share post:

অবশেষে স্বপ্ন সত‍্যি। কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার পর আর্জেন্তাইনদের মুখে হাসি ফোটালেন লিওনেল মেসি। ৩৬ বছরের করা কাটালেন। তাই কাপ জেতার পর আবেগে ভাসলেন লিও। ট্রফি জয়ের পর সোশ্যাল মিডিয়ায় লিখলেন, স্বপ্নপূরণ হয়েছে। পরিবারকে ধন‍্যবাদ পাশে থাকার জন‍্য।

ম‍্যাচ শেষে নিজের সোশ্যাল মিডিয়ায় মেসি লেখেন,” বিশ্বচ্যাম্পিয়ন। কতবার এই স্বপ্ন দেখেছি। এটা পাওয়ার জন্য কত অপেক্ষা করেছি। সেটা পাওয়ার পর বিশ্বাসই হচ্ছে না যে পেয়েছি। পরিবারকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ তাঁদের যারা বিশ্বাস করেছিল যে আমি পারব। আরও একবার প্রমাণ হয়ে গেল আর্জেন্তিনার গোটা দল এক হয়ে যদি কিছু চায়, সেটা পায়। কোনও ব্যক্তি নয়, গোটা দলের জন্যই এটা সম্ভব হয়েছে। একটা স্বপ্নের পিছনে সবাই দৌড়েছি। আমরা পেরেছি। তর সইছে না। আর্জেন্তিনা যেতে চাই। খুব তাড়াতাড়ি দেখা হবে।”

 

View this post on Instagram

 

A post shared by Leo Messi (@leomessi)

ফুটবলার হিসাবে অনেক ট্রফি অর্জন করেছেন মেসি। লা-লিগা চ‍্যাম্পিয়ন থেকে উয়ফা চ‍্যাম্পিয়ন্স লিগ, ব‍্যালন ডি’অর কিংবা কোপা আমেরিকা, সবই ছিল মেসির শুধু ছিল না বিশ্বকাপ। আর রবিবার সেই স্বপ্ন পূরণ হয়ে গেল মেসির।


 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...