Tuesday, March 24, 2026

এবার প্রাইমারি টেটের OMR শিট স্ক্যান করে সংরক্ষণ, বিতর্ক এড়াতে সিদ্ধান্ত পর্ষদের

Date:

Share post:

চলতি ডিসেম্বরে হওয়া প্রাইমারি টেট পরীক্ষার সমস্ত OMR শিট স্ক্যান করে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিগত টেট পরীক্ষার খাতা “নষ্ট” করা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। আদালতে প্রশ্নের মুখ পড়তে হয় প্রাইমারি বোর্ডকে। অভিযোগ ওঠে সাদা খাতা আড়াল করতেই OMR শিট নষ্ট করা হয়েছে। যদিও বোর্ডের দাবি ছিল নির্দিষ্ট সময় অন্তর খাতা বাতিল করা নিয়ম বিরুদ্ধ নয়। তবে এবার যাতে আর কোনও প্রশ্ন না ওঠে তাই সব খাতা স্ক্যান করে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করার পথে হাঁটছে বোর্ড। এর ফলে এখন থেকে বহু বছর পরেও যে কোনও সময় খাতা দেখতে পাওয়া যাবে।

এর আগের টেট পরীক্ষা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। অনেক চাকরিপ্রার্থীর দাবি, নির্দিষ্টভাবে খাতা পাওয়া যাচ্ছে না তার মূল কারণ খাতাগুলি নষ্ট করে দেওয়া হয়েছে। সাদা খাতার ভিত্তিতে অনেকে চাকরি পেয়ে গিয়েছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রতিটি খাতা নির্দিষ্টভাবে সংরক্ষণ করা প্রয়োজন যাতে আগামিদিনে এই ধরনের কোনও অভিযোগ না উঠতে পারে। সেই কারণেই প্রাইমারি বোর্ডের তরফ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১১ ডিসেম্বরের টেট পরীক্ষার খাতা স্ক্যান করে ডিজিটালি সংরক্ষণ করে রাখা হবে।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...