Wednesday, March 25, 2026

বাংলাদেশি ‘সান্টু’র প্রেমে মাতলো এপার বাংলাও

Date:

Share post:

প্রতি বছরই চিকিৎসার জন্য বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে (India) আসেন প্রচুর মানুষ। তবে এবার এল ‘সান্টু’ (Santu)- বাংলাদেশের জনপ্রিয় কুকুর। খুলনাবাসী (Khulna) ৬ বছরের ল্যাব্রাডর প্রজাতির এই কুকুরটির সোশ্যাল মিডিয়ায় অনুগামী (Social media influencer) সংখ্যা প্রচুর। খুদে থেকে বৃদ্ধ-বৃদ্ধা সান্টুর দুষ্টুমিতে মজে সবাই। তবে ফ্যাটি লিভার (Fatty liver) এবং অ্যানিমিয়ার (Anemia) সমস্যায় বেশ কিছুদিন ধরেই ভুগছিল সান্টু। চিকিৎসার জন্য ২ ডিসেম্বর তাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসেন তার দিদি তনুশ্রী রায় (Tanusree Roy)।

মধ্যমগ্রামে (Madhyamgram) ঘর ভাড়া নিয়েছেন তনুশ্রী। সেখানে সান্টুর সঙ্গে সময় কাটিয়ে গেছেন অভিনেত্রী (Actress) দেবশ্রী রায় (Debasree Roy)। নিয়মিত দেখা করতে আসছেন বহু কুকুরপ্রেমীই (Dog lover)। সংবাদমাধ্যমকে তনুশ্রী জানিয়েছেন, তাঁর দাদা আশিস রায় (Ashish Roy) ২০১৬ সালের মে মাসে কলকাতায় এসেছিলেন। সেই সময় সান্টুকে বারাসাত (Barasat) থেকে কিনে খুলনাতে (Khulna) নিয়ে গিয়ে উপহার দিয়েছিলেন তনুশ্রীকে। তখন সান্টুর বয়স ছিল মাত্র এক মাস। ৩ বছর বয়সে সান্টুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করতে শুরু করেন তনুশ্রী। ধীরে ধীরে বাড়তে থাকে সান্টুর জনপ্রিয়তা।

তনুশ্রীর কথায় সান্টুর জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেছে কলকাতাতেও। তিনি সল্টলেকের (Saltlake) সিটি সেন্টারে (City centre) ঘুরতে গিয়েছিলেন তাঁর প্রিয় পোষ্যকে নিয়ে। সেখানে সান্টুকে দেখেই চিনতে পারেন অনেকে। তনুশ্রী বলেছেন, লকডাউনের সময় খুলনাতে মিলছিল না সান্টুর খাবার। সেই সময় অস্ট্রেলিয়া (Australia) থেকে এক সান্টুপ্রেমী খাবার পাঠিয়েছিলেন তার জন্য। নিজের দেশের পাশাপাশি সান্টু প্রেমে মাতোয়ারা কলকাতা থেকে অস্ট্রেলিয়াবাসী প্রত্যেকেই।

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...