Monday, April 6, 2026

মোদি রাজ্যে উদ্ধার পাকিস্তানি নৌকাবোঝাই অস্ত্র ও কোটি কোটি টাকার মাদক!

Date:

Share post:

মোদি রাজ্য গুজরাটে মাদক নিষিদ্ধ। অথচ চলতি বছরে একাধিক বার উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার মাদকজাত দ্রব্য। ভোট পরবর্তী গুজরাটে এবারও একই উদ্ধার কোটি কোটি টাকার মাদক। সেইসঙ্গে আটক করা হয়েছে একটি পাক নৌকা। যাতে রয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। ওই নৌকার ১০ জন নাবিককেও গ্রেফতার করা হয়েছে।


আরও পড়ুন:গুজরাটে জয়ের রেকর্ড বিজেপির, রাজ্যবাসীকে ধন্যবাদ মোদির

ভারতীয় জলসীমায় যে পাকিস্তানের ওই নৌকা ঢুকছে সেই খবর প্রথম পেয়েছিল গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। এর পর সেই খবরের ভিত্তিতে যৌথ ভাবে অভিযানে নামে এটিএস এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আল সোহেলি নামে ওই নৌকাটি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৪০ কিলোগ্রাম মাদক। যার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। নৌকায় লুকোনো ছিল ওই মাদক। এ ছাড়াও নৌকা থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র এবং কার্তুজও।

সূত্রে জানা গিয়েছে, তদন্তের জন্য দ্বারকার সমুদ্র তীরবর্তী শহর ওখায় নিয়ে যাওয়া হয়েছে নৌকাটি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের। গত বছর ২০২১ সালে গুজরাটের কছ এলাকা থেকে এমনই একটি পাকিস্তানি নৌকায় পাওয়া যায় প্রায় ৩ হাজার কিলোগ্রাম মাদক। যার বাজারমূল্য ছিল ২১ হাজার কোটি টাকা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...