Sunday, June 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) পিএসজিতে থাকতে তিনটি শর্ত এমবাপের, প্রথম শর্তে সরাতে হবে নেইমারকে বলে এক স্প‍্যানিস মিডিয়ায় খবর। দ্বিতীয়ত শর্ত হল, বর্তমান পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালতিয়েরকে সরিয়ে জিনেদিন জিদানকে নিয়ে আসার কথাও বলেছেন এমবাপে।

২) আইসিসির বিরুদ্ধে তোপ দাগলেন ইংল‍্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস। এক জনপ্রিয় অনুষ্ঠানে স্টোকস বলেন,” ক্রিকেটারদের কথা মাথায় না রেখে অন্যায্য ভাবে সূচি বানানো হচ্ছে। সূচি নিয়ে যতটা মাথা ঘামানোর দরকার ততটা একেবারেই হচ্ছে না।

৩) বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে অভিনব উপায় বার করলেন অ‍্যাঞ্জেল ডি মারিয়া। বিশ্বকাপের ট্রফির আদলে হাটুর ঠিক উপরে আঁকলেন উল্কি। যা নিজেই জানিয়েছেন তিনি।

৪) দু’বছরের নির্বাসনের সিদ্ধান্তে দীপা নিজেও অত্যন্ত অবাক’ বললেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী। এই নিয়ে এক ওয়েবসাইটে বিশ্বেশ্বর নন্দী বলেন,”জাতীয় শিবিরের অংশ না হওয়ায় আগরতলাতেই অনুশীলন করছে দীপা।

৫) নেইমারদের নতুন কোচ হিসাবে এগিয়ে জিদান। এক ফরাসি পত্রিকার  রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলের নতুন ম্যানেজার হিসেবে জিনেদিন জিদানের প্রতি আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...