Wednesday, March 4, 2026

নাগাল‍্যান্ডের বিরুদ্ধে ইনিংস-সহ ১৬১ রানে জয় বাংলার

Date:

Share post:

রঞ্জি ট্রফির এলিট গ্রুপের তৃতীয় ম‍্যাচে বড় জয় পেল বাংলা। বৃহস্পতিবার নাগাল‍্যান্ডের ঘরের মাঠে নাগাল‍্যান্ডের বিরুদ্ধে ইনিংস-সহ ১৬১ রানে জয় পেল মনোজ তিওয়াড়ির দল। এই ম্যাচ জিতে ৭ পয়েন্ট অর্জন করল তারা।

বাংলার প্রথম ইনিংসে ৪৫০ রানের বড় স্কোর দুই ইনিংস মিলিয়েও মোকাবিলা করতে পারেনি নাগাল‍্যান্ড। নাগাল্যান্ড টসে জিতে প্রথম ইনিংসে ১৬৬ রানে অল আউট হয়ে যায়। বাংলার প্রদীপ্ত প্রামাণিক একাই ৬ উইকেট নেন। এরপর বাংলার হয়ে ব‍্যাট করতে নেমে সদ্য দলে যোগ দেওয়া অভিমন্যু ইশ্বরন এবং সুদীপ কুমার ঘরামির শতরান বাংলাকে বড় ব্যবধানে এগিয়ে দেয়। প্রথম ইনিংসে বাংলা করে ৪৫০। ৪৫০ রান করে ডিক্লেয়ার দেয় তারা।

জবাবে ব‍্যাট করতে নেমে নাগাল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ভালো স্কোরের আশা করা হলেও দ্বিতীয় ইনিংসেও নাগাল্যান্ডের ব্যাটসম্যানরা মুখ থুবড়ে পরে বাংলার বোলারদের সামনে। দ্বিতীয় ইনিংসে করন লাল ১৭ ওভার বল করে ৪৭ রানের বিনিময় নেন ৫ উইকেট নেন। তাঁকে যোগ্য সহায়তা করেন শাহবাজ আহমেদ এবং ম্যাচের সেরা প্রদীপ্ত। শাহবাজ ৩৮ রানের বিনিময় নেন ৩ উইকেট এবং প্রদীপ্ত নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে নাগাল‍্যান্ড করে ১২৩ রান।

রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘এ’ তে বাংলার দল তিন ম্যাচ খেলে দুই ম্যাচে জয় এবং একটিতে ড্র এর ফলে লিগ টেবিলের বেশ ভালো জায়গায় মনোজ তিওয়াড়িরা। রঞ্জিতে বাংলা দলের পরের ম্যাচ ৩ জানুয়ারী উত্তরাখন্ডের সঙ্গে।

 

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...