Wednesday, March 25, 2026

শেষযাত্রায় মায়ের দেহ কাঁধে নিলেন মোদি, গান্ধীনগরে শেষকৃত্য

Date:

Share post:

মায়ের মৃত্যুর খবর পেতেই বঙ্গ সফর বাতিল করে আহমেদাবাদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবেগঘন পোস্টে জানিয়েছেন, তাঁর মায়ের প্রয়ানের খবর। শুক্রবার সকালে, মায়ের শেষযাত্রা দেখা গেল শোকস্তব্ধ প্রধানমন্ত্রীকে। গান্ধীনগরের বাড়িতে মায়ের পায়ে মাথা ঠেকিয়ে আবেগে ভেঙে পড়লেন মোদি।মায়ের শেষযাত্রায় তাঁর দেহ কাঁধে তুলে নিয়ে হাঁটলেন প্রধানমন্ত্রী। অ্যাম্বুল্যান্সে মায়ের নিথর দেহের পাশে বসে থাকতে দেখা গেল শোকস্তব্ধ এক ছেলেকে। তাঁর পাশে এবং পিছনে পরিবার, আত্মীয়স্বজনদের ঢল। মাকে কাঁধ দিতে দেখা যায় প্রধানমন্ত্রীর ভাইকেও।


আরও পড়ুন:প্রয়াত প্রধানমন্ত্রীর মা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
হীরাবেন মোদির দেহ ইতিমধ্যেই শববাহী গাড়িতে করে আমদাবাদ থেকে গান্ধীনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার আচমকা শরীর খারাপ হওয়ায় হীরাবেনকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়।যদিও ঠিক কী কারণে অসুস্থ ছিলেন মোদির মা, তা হাসপাতালের তরফে জানানো হয়নি। যে দিন তাঁকে ভর্তি করা হয়েছিল সে দিনও হাসপাতালে গিয়ে মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভোর ৩.৩০টে নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন।

ইতিমধ্যেই হীরাবেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে দেশের অন্যান্য নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকপ্রকাশ করেছেন।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...