Saturday, April 4, 2026

নতুন বছরের শুরুতেই শিক্ষক নিয়োগের কাউন্সেলিং, বিজ্ঞপ্তি জারি স্কুল সার্ভিস কমিশনের

Date:

Share post:

রাজ্যের স্কুলগুলিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission )। ৬ জানুয়ারি এসএসসি দফতরে কাউন্সেলিংয়ের জন্য ৬৫ জন চাকরিপ্রার্থীকে ডাকল এসএসসি। শুক্রবার, স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে কাউন্সেলিং শুরু হবে। এসএসসি’র দফতর আচার্য সদজনে এই কাউন্সেলিং হবে বলে জানানো হয়েছে। কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার জন্য ৬৫ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। তাঁদেরকে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। ৩ জানুয়ারি থেকে তা ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা। কমিশনের তরফে জানানো হয়েছে বৈধ নথি ছাড়া চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তালিকায় নাম থাকা কোনও চাকরিপ্রার্থী ৬ তারিখে কাউন্সেলিংয়ে হাজির না হলে তাকে অনুপস্থিত বলে ধরা হবে।
নবম-দশম শ্রেণতে শিক্ষক নিয়োগের জন্য চাকরিপ্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক মামলাও হয়েছে। তার মাঝে এবার কাউন্সেলিংয়ের জন্য দিনক্ষণ ঘোষণা করল SSC। কমিশন সূত্রে জানা গিয়েছে, গান্ধীমূর্তির নীচে অবস্থানকারী চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই ডাক পেয়েছেন এই কাউন্সেলিংয়ের তালিকায়। কয়েকমাস আগে গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ৯০০-র বেশি পদে চাকরি দেওয়ার জন্য তৎপরতা শুরু করে স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা মেনে যোগ্যদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে এসএসসি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...