Saturday, June 20, 2026

নাসিকের কারখানায় বিধ্বং*সী আগু*ন! ভিতরে শ্রমিকদের আটকে থাকার আশঙ্কা  

Date:

Share post:

বছর শুরুর প্রথম দিনেই মহারাষ্ট্রের নাসিকের (Nashik) একটি কারখানায় (Factory) ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)! ঘটনার জেরে বেশ কয়েকজন শ্রমিক (Workers) কারখানার ভিতরে আটকে পড়েছেন বলে খবর।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাসিকের মুণ্ডেগাঁও গ্রামের ওই কারখানাটি জিন্দল গোষ্ঠীর (Jindal Group)। সেখানেই রবিবার সকাল ১১টা নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় বিশাল কারখানা চত্বর। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে কারখানা চত্বর এবং সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই কারখানায় আগুন লেগেছে। দমকল বিভাগের সূত্রে খবর, কারখানার ভিতরে বহু কর্মী আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে থেকে ১১ জনকে বের করে আনা সম্ভব হয়েছে। এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন। তাঁদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

 

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...