Monday, May 25, 2026

নতুন বছরেই ফের রাজ্যে শাহি সফর! জোড়া জনসভা ২ জেলায়

Date:

Share post:

১৭ জানুয়ারি রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্য বিজেপি সূত্রে খবর, হুগলির আরামবাগ (Arambag) এবং দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরে (Mathurapur) জনসভা করবেন তিনি। বিজেপির দাবি, ২০২৪ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি সাংসদ নিয়ে যেতে ইতিমধ্যে একাধিক প্ল্যান তৈরি হয়ে গিয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ হিসাবে চলতি মাসেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে অমিত শাহের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিজেপির তরফে আরও জানানো হয়েছে, গোটা বছরে পশ্চিমবঙ্গে মোট ৪০টি সভা করবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ প্রতি মাসে রাজ্যে রাজ্যে মোদি ও শাহের মোট ৩টির বেশি সভা হবে।

এর আগে ডিসেম্বরের ১৬ তারিখ রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। সেই সময়ে রাজ্যে পা রেখেই তিনি সরাসরি চলে গেছিলেন বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন স্ট্রিটে। সেখানে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক সারেন তিনি। পরের দিন নবান্নে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে যোগ দেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং প্রতিনিধিরা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে দেখাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দিল্লি ফিরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা করে বৈঠক করেন তিনি। তার কয়েক সপ্তাহের মধ্যেই ফের রাজ্য সফরে আসছেন অমিত শাহ।

এদিকে কেন্দ্রের বিজেপি নেতাদের রাজ্যে সভা নিয়ে রবিবারই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, পশ্চিমবঙ্গের দরজা সবার জন্য খোলা। বিরোধী দলগুলো সভা সমাবেশ করবে এটাই তো স্বাভাবিক। এটা তো ত্রিপুরা না যে বিরোধী দলের নেতাদের থানায় তুলে নিয়ে যাওয়া হবে। সাংবাদিকদের থানায় আত্মগোপন করতে হবে। বিধানসভা ভোটের আগে আমরা বলেছিলাম, বহিরাহতরা আসে যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। মানুষ আমাদের কথায় আস্থা রেখেছেন তা ভোটের ফলেই স্পষ্ট।

 

 

Related articles

অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, নিটকাণ্ডে তোপ শীর্ষ আদালতের

নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) নিয়ে দেশ জুড়ে বিতর্ক, সেই আবহের মধ্যেই ন্যাশনল টেস্টিং এজেন্সির (National Testing...

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...

রিজার্ভ ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা চুরি মোদিরাজ্যের সরকারি ব্যাঙ্কের কর্মীর

গুজরাতের(Gujarat) আহমেদাবাদ থেকে এক সরকারি ব্যাঙ্কের কর্মীকে আরবিআই(RBI) থেকে ৮.৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।...

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ, বৈশ্বানরকে তলব করল নিউমার্কেট থানা

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ। মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে (Baishwanor Chatterjee) তলব করল নিউমার্কেট থানার (New Market PS) পুলিশ।...