Sunday, April 5, 2026

উত্তপ্ত ত্রিপুরা! প্রাক্তন মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে আগুন! বিজেপির নিশানায় সিপিএম

Date:

Share post:

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল।মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আগুন লাগানোর আগে ওই বাড়িতে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। বাড়িটির বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে দেয় বলেও অভিযোগ। হামলাকারীরা কয়েকটি গাড়িরও ক্ষতি করেছে বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন:ত্রিপুরায় বিজেপির বেহাল দশা, দল বাঁচাতে এবার রথযাত্রা করবেন অমিত শাহ

বিপ্লব দেবের পৈতৃক বাড়ি ত্রিপুরার উদয়পুরে। প্রতি বছরই পৈতৃক বাড়িতে বিপ্লব দেব তাঁর বাবার স্মৃতিতে বিশেষ অনুষ্ঠানে আয়োজন করেন। সে উপলক্ষে বুধবারই পৈতৃক বাড়িতে যাওয়ার কথা ছিল বিপ্লব দেবের। তার আগেই মঙ্গলবার ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। ওই বাড়ির পাশের একটি দোকান এবং কয়েকটি গাড়িতেও আগুন লাগানো হয় বলে অভিযোগ। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, যাঁরা বিপ্লবের বাড়িতে আগুন লাগিয়েছে তারা সকলেই সিপিএম সমর্থক। সিপিএমের তরফে যদিও রাত পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা।তার আগে এহেন ঘটনায় রীতিমত উত্তপ্ত পরিস্থিতি তোইরি হয়েছে ত্রিপুরায়। তবে বিপ্লব দেবের মতো দাপুটে বিজেপি নেতার পৈতৃক বাড়িতে কে বা কারা হামলা চালাল,তার তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...