Saturday, April 4, 2026

যেখানে বাংলা ভাগের কথা বলছে বিজেপি, সেখানেই বন্দে ভারত কেন আক্রান্ত, প্রশ্ন ফিরহাদের

Date:

Share post:

বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়া নিয়ে রাজনীতি তুঙ্গে। একবার নয় ২৪ ঘন্টার মধ্যে দুবার একই ঘটনা ঘটায় তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে আঙ্গুল তুলছে বিজেপি (BJP) । অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে যেখানে বিজেপি নেতারা বাংলা ভাগের কথা বলছেন সেখানেই আক্রান্ত বন্দে ভারত (Vande Bharat Express)। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন কথাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বাংলায় সফর শুরু করার দিন থেকেই বিতর্কে জড়িয়েছে বন্দে ভারত। যে ট্রেন নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে দেখা গেল বন্দে ভারত এক্সপ্রেসে সফরকারি যাত্রীদের অভিযোগের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। ট্রেনে পাথর ছোড়া নিয়ে অহেতুক রাজনীতি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এবার জবাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবার মেয়র জানান পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে। ভারতীয় জনতা পার্টির (BJP) তরফে বারবার রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় প্রথমে এনআইএ (NIA) তদন্ত এবং তারপর সিআইডি (CID) তদন্তের দাবি জানান হয় বিজেপির তরফে। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, যেখানেই বিজেপি জিতেছে সেখানেই বন্দেভারত এক্সপ্রেস আক্রান্ত হচ্ছে। তিনি বলেন রেল জাতীয় সম্পদ। বন্দে ভারতের ক্ষতি করা মানে দেশের সম্পত্তির ক্ষতি করা। ফিরহাদ বলেন বাংলাকে ভাগ করার চেষ্টা যেখানে যেখানে করা হচ্ছে সেই সব জায়গাতেই ইট পড়ছে। যেখানে বিজেপি সাংসদ জিতেছে সেখানে বন্দে ভারত আক্রান্ত হচ্ছে। পরিকল্পনা করে বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন ফিরহাদ । এই ঘটনায় তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাও জানান মন্ত্রী।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...