Thursday, March 12, 2026

আফগানিস্তানে জোরাল ভূমিকম্পের জের! কাঁপল দিল্লি সহ উত্তর ভারত

Date:

Share post:

নতুন বছরে ফের কেঁপে উঠল রাজধানী দিল্লি (Delhi)। পয়লা জানুয়ারির পর ফের বৃহস্পতিবার কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন এলাকা। তবে শুধু দিল্লি নয়, ভূমিকম্প অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীরেও (Jammu and Kashmir)। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। বৃহস্পতিবার সন্ধে ৭টা ৫৫ নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর, দিল্লি ও সংলগ্ন এলাকা। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রত্যক্ষদর্শীদের মতে, ভালোই কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তান (Afghanistan)।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। আর তার জেরেই কেঁপে ওঠে দিল্লি এবং সংলগ্ন এনসিআর। কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীর ও পাকিস্তানে (Pakistan)। জানা গিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ সীমান্ত ফৈজাবাদ থেকে ৭৯ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়। সেটা হিন্দুকুশ অঞ্চলের মধ্যে পড়ায় গোটা এলাকাই কেঁপে ওঠে। ভূমিকম্পের কেন্দ্র রয়েছে মাটি থেকে ২০০ কিলোমিটার গভীরে।

গত রবিবারই ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি এবং এনসিআর। রিখটার স্কেল কম্পনের মাত্রা ছিল ৩.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা যায়, রবিবার রাত ১টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল হরিয়ানার ঝাজ্জরে।

 

 

spot_img

Related articles

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...