Monday, March 16, 2026

শিয়ালদহ ডিআরএম বিল্ডিংয়েই লোক ঠকানোর ব্যবসা !

Date:

Share post:

ফের হদিশ মিলল প্রতারণা চক্রের। এবার শিয়ালদহ ডিআরএম (Sealdah DRM Office) বিল্ডিংয়েই লোক ঠকানোর ব্যবসা। দুর্নীতি চক্রের পর্দা ফাঁস করল আরপিএফের (RPF) দুর্নীতি দমন শাখা। এই বিষয়ে বর্ধমানের কাটোয়া এলাকার যুবক কর্ণ বিশ্বাস (Karan Biswas)প্রথম গোটা বিষয়টি সবার নজরে আনেন। তিনি অভিযোগ করে জানান যে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র (Fake job racket) চলছে রেলের অফিসের ভেতরেই। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ধাপা আনন্দপুরের রহমান নজির (Rahman Nazir) ও গোবিন্দ খটিক রোডের শম্ভু মল্লিককে (Shambhu Mallick)।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেলে এর আগেও একাধিকবার দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। চাকরি পাওয়ার জন্য ঘুষ দেওয়ার ঘটনা প্রায় নিত্যদিনই ঘটে চলেছে। বেকার যুবকদের অসহায়তার সুযোগ নিয়ে তাঁদের সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগে তদন্তও শুরু করে রেল পুলিশের গোয়েন্দা বিভাগ। কিন্তু এসবের মাঝেই ফের রেলের দিকে আঙুল উঠল। অভিযোগকারী কর্ণ বিশ্বাস জানিয়েছেন বর্ধমান এলাকার এক মহিলা নিজেকে শিয়ালদহের রেল আধিকারিক বলে পরিচয় দিয়ে রেলে চাকরির প্রলোভন দেখায়। এরপর ধৃতদের সঙ্গে তাঁকে দেখা করতে বলেন। ধৃতরা কর্ণকে বলেন শিয়ালদহ ডিআরএম বিল্ডিংয়ে দেখা করতে হবে। এরপর পার্সোনাল বিভাগের দফতরের সামনে রাখা বেঞ্চিতে এক খাতায় স্বাক্ষর করানো হয় তাঁকে। তারপরই প্রতিশ্রুতি মতো সেখান থেকে বাইরে এসে দু’লক্ষ টাকা নেয় অভিযুক্তরা। এরপর ফের কথা দেওয়া আগাম টাকা নিতে ধৃত দু’জন আবার আসে। একজন ডিআরএম বিল্ডিংয়ের ভিতরে খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। অন‌্য জন রাস্তা থেকে কর্ণকে নিয়ে যায় ডিআরএম বিল্ডিংয়ের ভিতর। সেখানে ফের খাতায় সই করানোর নাটক করান হয়। সেখানেই সন্দেহ জাগে অভিযোগকারীর। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফের অপরাধ দমন শাখা দু’জনকে ধরে ফেলে। রহমান নজির ও শম্ভু মল্লিক অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে রেল পুলিশ সূত্রে খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে শিয়ালদহ , হাওড়ার মতো জায়গায় ডিআরএম বিল্ডিংয়ের ভিতরে বহিরাগতদের প্রতারণা চক্র কীভাবে চলতে পারে ? রেলের নিরাপত্তায় যে কত বড় গাফিলতি রয়েছে তাই নিয়েই ইতিমধ্যেই আলোচনা চলছে ওয়াকিবহল মহলে।

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...