Saturday, June 27, 2026

প্রয়াত ইতালি প্রাক্তন ফুটবলার জিয়ানলুকা ভিয়ালি

Date:

Share post:

ফের ক্রীড়া জগৎ-এ শোকের ছায়া। পেলের পর চলে গেলেন ইতালি প্রাক্তন ফুটবলার জিয়ানলুকা ভিয়ালি। শুক্রবার শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। শরীরে ক্যানসার ফিরে আসার কারণে গত মাসের মাঝামাঝি সময় সরে দাঁড়িয়েছিলেন ইতালির সহকারী কোচের দায়িত্ব থেকে। সেই সময় তিনি বলেছিলেন রোগ সারিয়ে দ্রুত ফিরে আসবেন। কিন্তু সেই কথা রাখতে পারলেন না জিয়ানলুকা ভিয়ালি। শুক্রবার শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। এদিন সে দেশের ক্লাব ইউ এস সাম্পাদোরিয়ার তরফে এই খবর জানানো হয়েছে। ১৯৮৬ এবং ১৯৯০ সালে ইতালির বিশ্বকাপ দলের সদস্য ছিলেন তিনি।

এদিন সাম্পাদোরিয়ার তরফ থেকে এক বিবৃতিতে বলে,” তুমি আমাদের অনেক কিছু দিয়েছ। আমরাও তোমাকে অনেক কিছু দিয়েছি। আমাদের মধ্যে অফুরান ভালোবাসা ছিল। এমন একটা বন্ধন, যা কোনও ভাবেই তোমার মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যাবে না। আমরা তোমাকে ভালোবেসে এবং শ্রদ্ধা জানিয়েই যাব। কারণ তুমি জানো, তুমি পেলের থেকেও ভালো। যা কিছুই হোক না কেন, আমাদের বন্ধন কোনও দিনও ভাঙবে না।”

ইতালির আর এক ক্লাব উদিনেসে লেখে, “মাঠ এবং মাঠের বাইরে একজন দারুণ মানুষ, চ্যাম্পিয়ন এবং লড়াকু। খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে। তবে তোমাকে আমরা কোনও দিন ভুলব না।”

২০১৭ সালে ভিয়ালির অগ্ন্যাশয় ক্যান্সার ধরা পড়ে। কিন্তু পরে ২০২১ সালে তার পুনরায় রোগ নির্ণয় করা হয়েছিল। ডিসেম্বরে, তিনি তার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করার জন্য ইতালিয় জাতীয় দল থেকে অস্থায়ী অবসর ঘোষণা করেছিলেন।

২০২১-এ ইউরো কাপ জিতেছিল ইতালি। সেই দলের কোচ রবার্তো মানচিনিকে সাহায্য করেছিলেন তাঁর কোচিং স্টাফের সদস্য ছিলেন ভিয়ালি। এছাড়াও ফুটবল জীবনে ভিয়ালি চেলসির হয়ে ৮৭ ম্যাচে ৪০ গোল করেছেন। তার আগে ইতালির ঘরোয়া লিগে সাম্পাদোরিয়া এবং জুভেন্তাসের হয়ে খেলেছেন। দু’টি দলের হয়েই লিগ জিতেছেন। জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন। দেশের হয়ে ৫৯ ম্যাচে ১৬টি গোল রয়েছে ভিয়ালির। কিন্তু ক্লাবের ছন্দ কোনও দিনই দেশের হয়ে দেখাতে পারেননি তিনি। ১৯৮৬ এবং ১৯৯০ সালে ইতালির বিশ্বকাপ দলের সদস্য ছিলেন তিনি।

আরও পড়ুন:লাল-হলুদে নতুন বিদেশি, ওড়িশা ম‍্যাচে জয় চাইছেন স্টিফেন

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...