Friday, April 3, 2026

উত্তাল হাইকোর্ট, বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট আইনজীবীদের, বাড়ির পাশে পোস্টার!

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা। বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট করলেন একশ্রেণীর আইনজীবীরা। কলকাতা হাইকোর্টের ১৩ নম্বর আদালত কক্ষের বাইরে প্ল্যাকার্ড হাতে বয়কট কর্মসূচিতে অংশ নেন একদল আইনজীবী। যা নিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনই
উত্তাল হাইকোর্ট।

বয়কট করা আইনজীবীদের অভিযোগ,
বিচারপতি মান্থা “একনায়ক”-এর মতো আচরণ করছেন।
এমন অভিযোগ তুলে বিচারপতির এজলাসে কোনও আইনজীবীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে খবর। শুধু তাই নয়, আটকে রাখা হয়েছে কক্ষের গেটও। এই ধরণের কর্মসূচিতে শোরগোল পড়ে গিয়েছে আদালত চত্বরে। ছড়িয়েছে উত্তেজনাও। জানা যাচ্ছে, এই বিষয়টি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত অ্যান্টর্নি জেনারেলকে ডেকেছেন। কেন এমন ঘটনা, তা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি।

শুধু হাইকোর্ট নয়, জানা যাচ্ছে, বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির চত্বরে লাগানো হয়েছে পোস্টার। যোধপুর পার্ক এলাকায় বিচারপতির বাড়ির আশেপাশে সেই পোস্টারে ছয়লাপ। যেখানে বিচারপতি রাজশেখর মান্থার নামে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে, তার উল্লেখ নেই। রাতে কয়েকজন এসে পোস্টার লাগায়, এমনটাই দাবি বিচারপতির বাড়ির নিরাপত্তারক্ষীর।

এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আদালতের বিষয়ে আমি এখনই মন্তব্য করব না। আমরা সবাই বলি আদালতে যাব। যেখানে সবাই আদালত এই প্রতিষ্ঠানকে মান্যতা দেয় সেখানে শুভেন্দু একা বলে রাজাশেখর মান্থার কোর্টে যাব। তিনি কেন একজন বিচারপতির প্রতি আস্থাশীল! সেটা তাঁর কোন সুপ্ত জায়গায় কোন উদ্দেশ্যে এটি কার্যকর হয়। সেটা মনোবিদ কেন্দ্রিক তদন্ত হলে সেটা বোঝা যাবে।” পাশাপাশি বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার প্রসঙ্গে কুণাল বলেন, “কারা মেরেছে কী মেরেছেন জানি না। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান রাখে তৃণমূল। কথাও কোনও সমস্যা হলে সেটা রায় বা পর্যবেক্ষনের উপর দাঁড়িয়ে মত পার্থক্য হতে পারে। তাঁর অর্থ এই নয় তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা কমে যাবে।”

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...