Saturday, April 4, 2026

লাইনে ফাটল, লাল জ্যাকেট দেখিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন

Date:

Share post:

একদল যুবকের তৎপরতায় লাল জ্যাকেটের দৌলতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল লোকাল ট্রেন! ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারে। সোমবার বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার এবং গুরুদাসনগরের মাঝে লালবাটি রেলগেটের কাছে লাইনে ফাটল ছিল। একদল যুবক তা দেখতে পায়। দলের একজনের লাল জ্যাকেট খুলে ট্রেন দেখে নাড়তে থাকে। অপর একজন ছুটে যায় স্টেশন মাস্টারের কাছে। লাইনের ফাটলের কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। শুরু হয় ফাটল মেরামতির কাজ।

আরও পড়ুন:Black Diamond Express: লাইনে ফাটল, অল্পের জন্য রক্ষা পেল হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
এলাকার যুবকদের তৎপরতায় রেললাইনে ফাটলের খবর পায় রেলকর্মী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন রেলকর্মী এবং রেলপুলিশ। তাঁরা এসে লাইন সারাইয়ের কাজ শুরু করেন। এর জেরে ঘণ্টা-খানেক বন্ধ ছিল ট্রেন চলাচল। যার জেরে সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। ফাটল সারাইয়ের কাজ শেষ হলে ফের শুরু হয় ট্রেন চলাচল।

এলাকার যুবকদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। সে জন্য ওই যুবকদের ধন্যবাদও জানানো হয়েছে রেলের তরফে।


এই প্রসঙ্গে মানোয়ার হালদার নামে এক যুবক বলেন, ‘আমরা ফুটবল খেলে ফিরছিলাম সংগ্রামপুর থেকে। রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় দেখি রেললাইন ভাঙা। এতে যে বিপদ ঘটতে পারে তা বুঝতে পারছিলাম। কোনও উপায় না দেখে, এক বন্ধুর লাল রঙের জ্যাকেট খুলে পতাকার মতো ওড়াতে শুরু করলাম। আমরা দলে মোট ৯ জন ছিলাম। আমাদের এক বন্ধুকে বললাম, স্টেশনে পৌঁছে রেললাইন ভাঙার খবর জানাতে। আমাদের লাল জ্যাকেট ওড়ানো সঙ্কেত দেখে চালক ট্রেন থামিয়ে দেন। স্টেশন মাস্টার-সহ অন্যরাও আসেন এখানে। না হলে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...