Tuesday, June 23, 2026

রঞ্জিতে ৩৭৯ রান পৃথ্বীর, শুভেচ্ছা বার্তা বোর্ড সভাপতি থেকে সূর্য-শ্রেয়সের

Date:

Share post:

রঞ্জি ট্রফিতে খেলতে নেমে দুরন্ত ব‍্যাটিং করেন পৃথ্বী শা। আসামের বিরুদ্ধে একাই করেন ৩৭৯ রান। পৃথ্বীর ব‍্যাটিং-এ ভর করে ৬৮৭ রান করে মুম্বই। পৃথ্বীর এই ব‍্যাটিং দেখে মুগ্ধ বোর্ড সভাপতি জয় শাহ থেকে ভারতীয় দলের ক্রিকেটার শ্রেয়স আইয়র থেকে সূর্যকুমার যাদবরা। টুইট করে শুভেচ্ছা জানান তারা।

পৃথ্বীর ইনিংসের পর জয় শাহ টুইট করে লেখেন, “রেকর্ড বুকে আরও একবার। পৃথ্বী শা-এর আরও একটি অনবদ্য ইনিংস। রঞ্জিতে দ্বিতীয় সর্বোচ্চ রান এল তার ব্যাট থেকে। দারুণ প্রতিভা এবং আগামি দিনে বড় কিছু করার ক্ষমতা রয়েছে ওর মধ্যে। ভীষণ গর্বিত।” এর জবাবে পৃথ্বী টুইট করে লেখেন, “অসংখ্য ধন্যবাদ জয় শাহ স্যর। আপনার এই শুভেচ্ছা আমার কাছে অনেক পাওয়া। ভবিষ্যতেও পরিশ্রম করে যাব।”

সূর্যকুমার টুইট করে লেখেন, “পৃথ্বী শা। ৩৭৯। এটা পাগলামো।” শ্রেয়স আইয়র টুইট করে লেখেন, “চ্যাম্পিয়ন ক্রিকেটার। দুর্দান্ত পৃথ্বী।”

রঞ্জিতে ইতিহাস না হলেও মুম্বইয়ের হয়ে নজির গড়েছেন পৃথ্বী। রঞ্জিতে এর আগে মুম্বইয়ের কোনও ব্যাটার এত রান করেননি। প্রথম ভারতীয় হিসাবে রঞ্জি ট্রফিতে ত্রিশতরান, বিজয় হজারে ট্রফিতে দ্বিশতরান এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শতরান রয়েছে তাঁর ঝুলিতে। বুধবার মধ্যাহ্নভোজের পরেই রিয়ান পরাগের বলে ফিরে যান পৃথ্বী।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...