Thursday, March 26, 2026

মোদির ‘আত্মনির্ভর’ নামেই, ২০২২-এ রেকর্ড চিনা পণ্য আমদানি ভারতে

Date:

Share post:

গালভরা ভাষণে আত্মনির্ভর ভারতের(Atmanirvar Bharat) কথা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। চিনা(China) আগ্রাসনের বিরোধিতায় চিনের দ্রব্য বয়কটের বার্তা দেন বিজেপি(BJP) নেতারা। তবে কার্যক্ষেত্রে চিনা পণ্যের আমদানি কমানোতো দূরের কথা দিনের পর দিন চিনা দ্রব্যের আমদানি বেড়েই চলেছে ভারতে(India)। ২০২২ সালে ‘সস্তায় টেকসই’ চিনা পণ্যের আমদানি অতীতের সব রেকর্ড ভাঙল।

মোদি সরকারের রিপোর্ট বলছে, রেকর্ড গড়ে ২০২২ সালে দেশে চিনা পণ্যের আমদানি ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তথ্য বলছে ২০২১ সালে যেখানে চিনা পণ্যের আমদানি হয়েছিল ৯৭.৫ বিলিয়ন ডলার, ২০২২ সালে সেটা পৌঁছে গিয়েছে ১১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এক বছরে পণ্য আমদানি বেড়েছে ২১ শতাংশ। এদিকে আমদানি যেমন বেড়েছে তেমন লাফিয়ে নেমেছে ভারত থেকে চিনে রফতানিকারি পণ্য। পরিসংখ্যান বলছে, ২০২১ সালে ভারত থেকে পণ্য রফতানির অঙ্কটা ছিল ২৮.১ বিলিয়ন ডলার। ২০২২ সালে সেটা কমে গিয়ে দাড়িয়েছে ১৭.৪৮ বিলিয়ন মার্কিন ডলার।

অর্থাৎ পরিসঙ্খ্যানেই স্পষ্ট, সীমান্ত সংঘাতের জেরে যতই চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হোক বা আত্মনির্ভর ভারতের শ্লোগান উঠুক তাতে চিনা পণ্যের আমদানি তো কমছেই না বরং বেড়ে চলেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারত সরকার যখন বিদেশি পণ্য নির্ভরতা কমানো নিয়ে এত কথা বলছে, মেক ইন ইন্ডিয়ার (Make In India) মতো প্রকল্পের প্রচারে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, তখন বিদেশি পণ্য বিশেষ করে এত চিনা পণ্য আমদানির প্রয়োজন পড়ছে কেন।

Related articles

”নির্দিষ্টভাবে ১৭৭ কীভাবে বলছেন শুভেন্দু?” ইভিএম কারচুপি নিয়ে তোপ ব্রাত্য বসুর

আগে ছিল বিজেপি ২০০ পার কিন্তু এবার হিসাব কষে ১৭৭ প্লাস আসন বিজেপি পাবে- বলছেন দলবদলু শুভেন্দু অধিকারী...

চিকিৎসকের ভোটের ডিউটি বাধ্যতামূলক! কমিশনের নির্দেশিকায় ক্ষোভ বাড়ছে ডাক্তারদের

আমলা থেকে পুলিশদের মধ্যরাতে বদলির পর এবার টার্গেট চিকিৎসক মহল। সরকারি হাসপাতালের ডাক্তারদের সরাসরি ভোটের কাজে ব্যবহার করে...

ভ্যানিশ কুমার প্রতিদিন নির্লজ্জতার নতুন নতুন নজির গড়ছেন: কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের

রাজ্যে ভোটের কাজে পাঠানো চার সাধারণ পর্যবেক্ষককে নিয়ে চুড়ান্ত ক্ষোভ তৃণমূলের (TMC)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ব্রাত্য...

ক্ষমতায় এলে বাংলাকে উত্তর প্রদেশ করার হুমকি দিলীপের

বাংলায় বিজেপি (BJP) যে আসলে গুন্ডারাজ চালাতে চাইছে তার ফের প্রমাণ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...