Tuesday, March 24, 2026

‘পাখির চোখ’ পঞ্চায়েত, ১৯ জানুয়ারি নদিয়ায় সভা জে পি নাড্ডার 

Date:

Share post:

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৯ জানুয়ারি রাজ্য সফরে আসছেন বিজেপির (BJP) সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। নদিয়ার (Nadia) বেথুয়াডহরির জুনিয়র ইস্টবেঙ্গলের মাঠে সভা করবেন তিনি। নাড্ডার সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন নদিয়ার উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্ব। তবে শুধু সভাই নয়, বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে (Meeting) বসতে পারেন নাড্ডা।

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর সেই বিষয়টি মাথায় রেখেই দলের সর্বভারতীয় সভাপতিকে দিয়ে পঞ্চায়েত ভোটের (Campaign) প্রচার শুরু করতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। নাড্ডাকে দিয়ে নদীয়ার পাশাপাশি একই দিনে হুগলির (Hoogly) আরামবাগেও রাজনৈতিক সভা করানোর কথা ছিল। তবে চলতি মাসে জেপি নাড্ডার রাজনৈতিক সফরে আপাতত নদীয়ার বেথুয়াডহরিতেই একটি জনসভা হবে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের অনেক জায়গায় এখনও বুথ কমিটিই তৈরি করতে পারেনি বঙ্গ বিজেপি। সেই ইস্যুকে সামনে রেখেই বঙ্গ সফরে এসে দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিতে পারেন সর্ব ভারতীয় সভাপতি।

কিন্তু ভোটের আগে নাড্ডার এই সভাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রাজ্যে ভোট এলেই দিল্লি থেকে অতিথিরা এসে প্রচারে ঝাঁপিয়ে পড়েন। আর ভোট শেষ হলে তাঁদের টিকিও দেখতে পাওয়া যায় না। তবে এসব সভা করে লাভের লাভ কিছুই হবে না। সাধারণ মানুষ সবই দেখছেন ভোটবাক্সে তাঁরা যোগ্য জবাব দেবেন।

 

 

Related articles

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া...

প্রয়াতদের জন্য চিন্নাস্বামীতে স্মৃতি ফলক, সংরক্ষিত থাকবে আসনও

অভিশপ্ত স্মৃতি নিয়েই চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) শুরু হচ্ছে আইপিএল। অনেক জটিলতার পর নিজেদের ঘরের মাঠে খেলার অনুমতি...

সশস্ত্র বাহিনীতে লিঙ্গবৈষম্য দূর করতে বড় রায় শীর্ষ আদালতের

স্বল্পমেয়াদি কমিশনে (Short Service Commission) নিযুক্ত মহিলা অফিসারদেরও সশস্ত্র বাহিনীতে স্থায়ী হওয়ার পূর্ণ অধিকার রয়েছে- এমনই তাৎপর্যপূর্ণ রায়...

দারিদ্রের বিরুদ্ধে লড়েই ঝড় তোলেন ট্র্যাকে, চাকরিই বদলে দিতে সোনার মেয়ের জীবন

দারিদ্র-আর্থিক প্রতিকূলতা-কঠিন সংগ্রামকে হারিয়ে অ্যাথলেটিক্সের ট্রাকে সোনালী সাফল্য, কিন্তু প্রচারের আলো না পেয়ে হারিয়ে যান গ্রাম-জেলার প্রতিভাবান ক্রীড়াবিদরা।...