Monday, April 13, 2026

জঙ্গলমহল-উত্তরবঙ্গে অভিষেকের সভা, পঞ্চায়েতের আগে ঘর ভাঙতে পারে বিজেপির

Date:

Share post:

আর কয়েক মাসের মধ্যেই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট। ২০২৪ হাইভোল্টেজ লোকসভা ভোটের আগে যা রাজ্যের প্রতিটি মূল রাজনৈতিক দলের কাছে এসিড টেস্ট। গ্রামবাংলার মানুষের মনোভাব বুঝে নেওয়ার শেষ সুযোগ। আর এই সুযোগকে একেবারেই হাতছাড়া করতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

ফের একবার জেলা সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, আগামী মাসে জঙ্গলমহল ও উত্তরবঙ্গে সভা করবেন অভিষেক। শুধু সভা করাই নয়, সেখানে বড়সড় চমক থাকবে বলেই খবর।

তৃণমূল সূত্রে খবর, ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করবেন অভিষেক। যেখানে একঝাঁক বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতে পারেন। দলবদল করতে পারেন এক বিধায়কও। ১১ ফেব্রুয়ারি অভিষেক সভা করতে কোচবিহারের মাথাভাঙা কলেজ মাঠে। চা বাগানের শ্রমিকদের ইউনিট সংগঠন মজবুত করার পাশাপাশি পঞ্চায়েতের আগে দলীয় সংগঠনও খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি সেই সভাতেই বিজেপির উত্তরবঙ্গের একাধিক নেতা দলবদল করতে পারেন বলে খবর।

এদিকে জেলা সফর শুরুর আগে চলতি জানুয়ারির ১৮ তারিখ নিজেরসাংসদ ল এলাকা ডায়মন্ড হারবারে রিভিউ মিটিং করবেন অভিষেক। তারই মাঝে নির্বাচনী প্রচারে উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়েও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির থাকবেন। এরপর ত্রিপুরাতেও যেতে পারেন তাঁরা।

আরও পড়ুন- চরবৃত্তির মিথ্যা অভিযোগ! ব্রিটিশ নাগরিককে ফাঁ*সি ইরানের, তীব্র নিন্দা ঋষি সুনাকের

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...