Monday, April 13, 2026

যোশিমঠ নিয়ে ইসরোর “উদ্বেগজনক” রিপোর্ট সরানো হল ওয়েবসাইট থেকে

Date:

Share post:

অত্যন্ত দ্রুত গতিতে তলিয়ে যাচ্ছে হিমালয়ের কোলে অবস্থিত পাহাড়ি জনপদ যোশিমঠ(Joshimath)। মাত্র ১২ দিনে এই অঞ্চল ৫ সেন্টিমিটার ডুবে গিয়েছে। উপগ্রহচিত্রের মাধ্যমে শুক্রবার এই রিপোর্ট প্রকাশ করেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো(ISRO) এবং ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনএইচআরসি)। তবে শুক্রবারের পর শনিবার ওয়েবসাইট(Website) থেকে সরিয়ে নেওয়া হল এই রিপোর্ট। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন এই তথ্য সরকারি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হল।

উপগ্রহচিত্র পর্যালোচনা করে ইসরো জানিয়েছিল, ২০২২ সালের এপ্রিল মাস থেকে প্রায় ৯ সেন্টিমিটার ডুবে গিয়েছে যোশিমঠ। গত ১২ দিনে এই ডুবে যাওয়ার গতি আরও বেড়েছে। এই কয়েক দিনে ৫ সেন্টিমিটার ডুবেছে যোশিমঠ। ওই রিপোর্টে বলা হয়েছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যোশিমঠ শহরের মধ্যবর্তী অংশ। তুলনায় পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় ক্ষয়ক্ষতির পরিমাণ কম। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর শুক্রবারও বিপরযস্ত এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে এসেছে উত্তরাখণ্ড সরকার। তবে এই রিপোর্টে সরকারের একটা অংশ যে বেশ ক্ষুব্ধ তা প্রকাশ্যে এসেছে।

এপ্রসঙ্গে সরাসরি কেউ কিছু না বললেও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলির তরফে প্রকাশিত রিপোর্টকে সমাজমাধ্যমে অনেক রকম ভাবে ব্যাখ্যা করে ছড়িয়ে দেওয়া হয়েছে। গত ১২ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বিষয়টি তোলা হয় বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। জনমানসে বিভ্রান্তি এড়াতেই এই ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের কথা বলা হয়। এর পাশাপাশি উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী ধান সিং রাওয়াত সংবাদমাধ্যকে জানান, ইসরোর রিপোর্টে কোনও সরকারি বিবৃতি ছিল না। তিনি এ বিষয়ে ইসরো প্রধানের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন। ‘বৃহত্তর স্বার্থে’ই আপাতত রিপোর্টটিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...