Monday, April 6, 2026

আজ মকর সংক্রান্তি, ভোর থেকেই শুরু হয়েছে পুণ্যস্নান

Date:

Share post:

রবিবার মকর সংক্রান্তি। যদিও শনিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকেই মকর সংক্রান্তির পূণ্যলগ্ন শুরু হয়েছে। তাই স্নানের জন্য এবার ১৫ তারিখ মকর সংক্রান্তি পালন করা হবে । তবে, সংক্রান্তির আগেই পূণ্য স্নান শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগরে। ইতিমধ্যেই মকর সংক্রান্তি উপলক্ষে লাখ লাখ পূর্ণ্যার্থী ভিড় করেছে সাগরে ।

আরও পড়ুন:মকর সংক্রান্তির শাহিস্নানের জন্য প্রস্তুত গঙ্গাসাগর, ইতিমধ্যেই পৌঁছেছেন অরূপ-সুজিত-স্নেহাশিস

রবিবার ভোর থেকেই চলছে গঙ্গাসাগরে পূণ্যস্নান ।কেউ মধ্যপ্রদেশ, কেউ বিহার… দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগরে এসেছেন পূণ্যার্থীরা । প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গার পুজো করছেন, সাগরে ডুব দিয়ে পূণ্য অর্জনে ব্যস্ত তাঁরা । রবিবার ভোর থেকে গঙ্গাস্নানের জন্য ভিড় আরও বেড়েছে। শনিবারের পর রবিবারও কুয়াশার জেরে কাকদ্বীপের লট এইটে ভেসেল পরিষেবা ও নামখানা বেণুবনের লঞ্চ পরিষেবা বন্ধ রয়েছে । যার জেরে সাগরের উদ্দেশে আসা তীর্থ যাত্রীরা সমস্যায় পড়েছেন ।


প্রশাসন সূত্রে খবর, মকর সংক্রান্তি উপলক্ষে সাগরে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে । কড়া নিরাপত্তা রয়েছে সাগরজুড়ে । আলো থেকে শুরু করে পুণ্যস্নানের সব ব্যবস্থা করা হয়েছে । ঘাট পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...