Monday, April 6, 2026

আইনি জটে ফের পিছোল ডিএ মামলা, ১৫ মার্চ শুনানি

Date:

Share post:

আইনি জটিলতায় পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী ১৫  মার্চ ডিএ মামলার শুনানি হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলা! আগামী সোমবার মামলার শুনানি

আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। মামলার জন্য ইতিমধ্যেই নতুন বেঞ্চ গঠিত করা হয়। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে আজ মামলার শুনানির কথা ছিল। কিন্তু আইনি জটিলতার জেরে ফের পিছিয়ে গেল মামলার শুনানি। জানা গিয়েছে, রাজ্যের আবেদনে ক্রুটির জেরে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। পাশপাশি দ্রুত ক্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।


গত বছরের ২০ মে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এর মধ্যে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত। সোমবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে বকেয়া DA মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার ফের সর্বোচ্চ আদালত এই মামলার শুনানি পিছিয়ে দিল ।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...