Friday, April 3, 2026

Ganga Vilas: যাত্রার তৃতীয় দিনেই মাঝগঙ্গায় আটকে গেল প্রমোদতরী গঙ্গা বিলাস!

Date:

Share post:

যাত্রা শুরুর ৩ দিনের মাথাতেই হোঁচট খেল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। সোমবার বিহারের ছপরায় গঙ্গার অগভীর জলে হঠাৎই আটকে গেল ভারতের এই ফ্ল্যাগশিপ ক্রুজ। প্রসঙ্গত গত ১৩ জানুয়ারি বারাণসী থেকে গঙ্গা বিলাস ক্রুজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৫১দিনের যাত্রার ৩দিনের মাথায় বিভ্রাট, নাব্যতা কম থাকায় আটকাল বিলাসবহুল ক্রুজ।

ঠিক কি হয়েছে? সোমবার প্রমোদতরীটির বিহারে নোঙর করার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন প্রত্নতাত্ত্বিক স্থান চিরান্দ ভ্রমণ করতেন যাত্রীরা। কিন্তু, দোরিগঞ্জ এলাকায় গঙ্গাবক্ষে জল কম থাকায় প্রমোদতরীটি আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ছোট ছোট নৌকায় করে তাঁরা যাত্রীদের উদ্ধার করেন।

৫১দিনের ক্রুজ যাত্রায় ভারত ছাড়াও বাংলাদেশের নদীতেও ঢুকবে এই ত্রুজ। ভারতীয় মুদ্রায় বিলাসবহুল এই ত্রুজের প্রতিদিনের ভাড়া ২৫ হাজার টাকা। উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, বাংলাদেশ, অসম-হয়ে ২৭টি নদী পার করার কথা এই ত্রুজের।

আরও পড়ুন- দুর্ঘটনার পর মুখ খুললেন পন্থ, পাশে থাকার জন‍্য বোর্ড এবং চিকিৎসকদের ধন‍্যবাদ জানিয়েছেন তিনি

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...