Wednesday, June 24, 2026

গোটা দেশে মডেল সেই মমতা-ই, এবার “লক্ষ্মীর ভাণ্ডার”র অনুকরণে প্রকল্প ঘোষণা প্রিয়াঙ্কার

Date:

Share post:

বাংলাই পথ দেখায়। গোটা দেশে এখন মমতাই মডেল।মমতার দেখানো পথই এবার অনুসরণ করল কংগ্রেস!
মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্প বাংলার মহিলাদের মনজয় করেছে। প্রান্তিক মহিলার স্বনির্ভর হয়েছেন।

আরও পড়ুন:মোদির রোড শো দিয়ে শুরু বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক

এবার সেই মডেলের অনুকরণে কর্ণাটকের মহিলাদের মন পেতে মাসে ২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া-কন্যার ঘোষণা, তাঁরা দক্ষিণের এই রাজ্যে ক্ষমতায় এলে বছরে ২৪ হাজার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেবেন। মমতার লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে নাম মিলিয়ে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে “গৃহলক্ষ্মী যোজনা”!

রাজনৈতিক মহল মনে করছে, কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পেরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্পের অনুকরণ করতে বাধ্য হল শতাব্দী প্রাচীন কংগ্রেস।এর আগেও গুজরাত সহ বিভিন্ন রাজ্যে শাসক কিংবা বিরোধী দল ভোট বৈতরণী পার হতে বাংলার একাধিক জনপ্রিয় প্রকল্পের অনুকরণে ইস্তেহার তৈরি করেছিল।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...