Wednesday, June 24, 2026

বাড়িতে ঢুকে কলেজ পড়ুয়াকে খু*ন! প্রাক্তন প্রেমিকের দিকে অভিযোগের তির

Date:

Share post:

বাড়িতে একা ছিলেন। মা বাইরে ছিল। এমতাবস্থায় বাড়িতে ঢুকে কলেজ পড়ুয়াকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ কন্নড়ের মুন্দুর এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃতার নাম জয়শ্রী। বয়স ২৩ বছর।তাঁর বাড়িতে ঢুকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। জয়শ্রীর মা গিরিজা বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতাল যাওয়ার পথেই মৃত্যু হয় মেয়ের।


আরও পড়ুন:অনুষ্টুপের ব‍্যাটে ভর করে হরিয়ানার বিরুদ্ধে প্রথম দিনে দুরন্ত শুরু বাংলার

মেয়ের অস্বাভাবিক মৃত্যুতে বাকরুদ্ধ মা। ইতিমধ্যেই মঙ্গলবার পুত্তুর থানায় অভিযোগ দায়ের করেছেন গিরিজা। পুলিশের কাছে তাঁর অভিযোগ, জয়শ্রীর প্রাক্তন প্রেমিক খুন করেছেন তাঁর মেয়েকে। জানা গিয়েছে, কলেজে বিএসসি ছাত্রী ছিলেন জয়শ্রী। উমেশ নামে এক জনের সঙ্গে তাঁর পরিচয় হয়। দু’জন সম্পর্কে জড়িয়েছিলেন বলেও দাবি করেন জয়শ্রীর মা। তাঁদের বাড়িতে প্রায় যাতায়াত করতেন জয়শ্রীর প্রেমিক।কিন্তু খারাপ সম্পর্কের জেরে উমেশের সঙ্গে সম্পর্ক আর এগোয়নি। তাই জয়শ্রীকে বাড়িতে একা পেয়ে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন তাঁর প্রাক্তন প্রেমিক, অভিযোগ গিরিজার।
জয়শ্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।খুনের সময় ওই এলাকায় কে বা কারা ছিল সিসিটিভি ফুটেজ দেখে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...