Friday, June 26, 2026

শেষ জেল হেফাজত, আজ ফের অনুব্রতকে আদালতে পেশ

Date:

Share post:

শেষ ১৪ দিনের জেল হেফাজত। আজ, বৃহস্পতিবার ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। গত ৫ই জানুয়ারি শুনানি শেষে বিচারক ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। আজই তার শেষদিন। আজ ফের অনুব্রতর জামিনের আবেদন করবেন তাঁর আইনজীবী।


আরও পড়ুন:ফের দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি!

গত ৫ই জানুয়ারি কোনও জামিনের আবেদন করেননি অনুব্রত মণ্ডলের আইনজীবী। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর পক্ষ থেকে নতুন নতুন তথ্য বিচারকের সামনে তুলে ধরা হয়। জানা যায়, নতুন করে আরও ৪৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি সিবিআই-এর কাছে বাজেয়াপ্ত হওয়া অনুব্রতর ফোন দুটি ফেরতের আবেদন করা হয়েছিল। তবে কোর্টেই সেদিন আপত্তি করেন সিবিআই-এর আইনজীবী। পাশাপাশি ভোলে ভোলেব্যোম রাইস মিলের কিছু নথি জমা দেওয়ার কথা ছিল আদালতে। তবে অনুব্রতর তরফে আইনজীবী জানান সেই পর্যাপ্ত পরিমাণ নথি ও তথ্য তিনি জোগাড় করে উঠতে পারেননি। সেটি জমা দেওয়ার জন্য পরের শুনানির দিন ধার্য করা হোক। ফলত আজ আদালতে সেই নথিও জমা পড়তে পারে বলে মনে করা হচ্ছে।


গত ৫ই জানুয়ারি বুধবার সকাল ১১টা ৪৬ মিনিটে আসানসোল আদালতে পেশ করা হয় অনুব্রতকে। বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে তাঁকে পেশ করা হয়। অনুব্রতর হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী সোমরাজ চট্টরাজ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...