Tuesday, February 24, 2026

আইনজীবীদের এজলাস বয়কট সরকারের পক্ষেই ক্ষ*তিকর! মন্তব্য বিচারপতি মান্থার

Date:

Share post:

আইনজীবীদের এজলাস বয়কটের ঘটনা সরকারের জন্যই ক্ষতিকর! শুক্রবার এই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)। তাঁর অভিযোগ, ‘‘এ ভাবে চলতে পারে না! এটা সরকারের পক্ষেই ক্ষতি! সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে। সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়।’’

এই পরিস্থিতিতে এদিন আদালত অবমাননায় কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের হাজিরা মামলায় বিচারপতি মান্থার এজলাসে উপস্থিত হন অ্যাডভোকেট জেনারেল (AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukharjee)। তিনি আদালতের কাছে আর্জি জানিয়ে বলেন, ‘‘বিষয়টি জেনে স্বেচ্ছায় এই মামলায় যুক্ত হয়েছি। আমাকে এক সপ্তাহ সময় দেওয়া হোক। আশা করি, তার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর হয়ে যাবে।’’

এরপরেই তাঁর এজলাসে সরকারি আইনজীবীদের একাংশের অনুপস্থিতির নিয়ে বিচারপতি মান্থা বলেন, ‘‘এখনও যে ভাবে অনেক মামলায় সরকারি আইনজীবীরা গরহাজির থাকছেন তাতে ক্ষতি হচ্ছে। আইনজীবীর অভাবে পুলিশ অফিসাররা হাজিরা দিয়ে নিজেদের বক্তব্য বলার চেষ্টা করছেন। কিন্তু এ তো চলতে পারে না! এটা প্রশাসনের পক্ষেই ক্ষতির।’’

কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে ৯ জানুয়ারি প্রথম বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। পরে বার কাউন্সিলের কলকাতা শাখার সদস্যদের কয়েক জন বিচারপতি মান্থার এজলাস বয়কটের প্রস্তাব আনেন। এজলাসের সামনে অবস্থান বিক্ষোভ চলতে থাকে। এমনকী, বিচারপতি মান্থার এজলাস বয়কটের জন্য পোস্টারও পড়ে। আটকে যায় অনেক মামলার শুনানিও। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে তদন্ত শুরু করেছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’।

এদিন, রাজ্যের অ্যাডভোকেট জেনালেরেল ফের আবেদন করেন, “মামলায় অংশ নিন। আমার সমর্থন আছে। প্যানেল থেকে নাম বাদ গেলে কিছু করতে পারব না। মামলায় অংশ নিন। আমি নিজেও মামলায় অংশ নিয়েছি।”

spot_img

Related articles

T20 WC: শ্রীলঙ্কার নতুন শর্ত, জটিল অঙ্কে ইডেনে সেমিফাইনাল ম্যাচ

জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু...

বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

রাতের অন্ধকারে রাস্তায় বোমা (Bomb in Behala) ফেলে গেল কে, সোমবার রাতে বেহালার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়...

মস্কোয় অন্যতম রেলওয়ে কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ পুলিশ আধিকারিক

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল মস্কো (Explotion in Moscow)। মঙ্গলবার ভোরে এই বিস্ফোরণে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে...

যোগীরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শিশু-সহ মৃত ৬

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে একটা বাড়িতে আগুন লেগে পাঁচ শিশু-সহ ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মিরাটের লিসারি...