Saturday, June 27, 2026

এখনও চার্জশিট দিতে পারেনি ইডি, তবুও খারিজ অনুব্রতর জামিনের আর্জি

Date:

Share post:

গ্রেফতারির পর বহু দিন কেটে গেলেও এখনও চার্জশিট দিতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির বিরুদ্ধে এমন অভিযোগ এনে জামিনের আরজি জানিয়ে ছিলেন গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মন্ডল। যদিও জামিন অধরাই রইল অনুব্রত মণ্ডলের। আর্জি খারিজ করল দিল্লির রাউস এভিনিউ কোর্ট।

গত বছর আগস্টে বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তদন্তকারীদের দাবি, তাঁর প্রচুর হিসাব বহির্ভুত সম্পত্তি নামে-বেনামে রয়েছে। এরপরই ইডি’র নজর পড়ে অনুব্রতর উপর। তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, মেয়ে সুকন্যাকে দিল্লিতে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। সেই তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জেরার পর গত ১৭ নভেম্বর গ্রেফতার করে ইডি।

এদিকে তদন্তের স্বার্থে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। সেই মর্মে মামলাও দায়ের হয়। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, তাঁকে দিল্লি নিয়ে গিয়ে প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেক রহস্যের জট খুলবে। আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। এর আগে তাঁর জামিনের আরজি খারিজ হয়ে গেল রাউস অ্যাভিনিউ কোর্টে।

আরও পড়ুন- অনলাইনে লুডো খেলতে গিয়ে পাক কন্যার সঙ্গে প্রেম উত্তরপ্রদেশের ছেলের! তারপর যা হল…

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...