Friday, April 3, 2026

অনলাইনে লুডো খেলতে গিয়ে পাক কন্যার সঙ্গে প্রেম উত্তরপ্রদেশের ছেলের! তারপর যা হল…

Date:

Share post:

নিজেদের প্রেমকে ‘অমর প্রেম’ করতে চেয়েছিল তারা। কিন্তু অমর প্রেম তো দূর, শেষমেশ ঠাঁই হল শ্রীঘরে। সিনেমার প্রেমকাহিনীকে বাস্তবে হ্যাপি এন্ডিং করতে গিয়ে চূড়ান্ত পরিণতি হল যুবক-যুবতির। এই ‘প্রেমকাহিনী’ শুনলে আপনিও খানিকটা তাজ্জব হবেন। ভাববেন সিমেনা দেখছি না তো!

এবার আসল ঘটনায় আসা যাক। অনলাইনে লুডো খেলতে গিয়ে পাক যুবতির ইকরা জিওয়ানির প্রেমে পড়েছিলেন উত্তরপ্রদেশেরমুলায়ম সিং যাদব। আর সেই প্রেমের টানেই কন্যার সীমান্ত পেরিয়ে এদেশে পালিয়ে আসা। তারপর বিয়ে। এরপর বেঙ্গালুরুতে ঘর-সংসার। কিন্তু এই শেষটা ঠিক মধুরেণ সমাপয়েত হল না। অবৈধ অনুপ্রবেশের দায়ে জেলে যেতে হল প্রেমিকাকে। একইসঙ্গে তাকে এদেশে আশ্রয় দেওয়ার অভিযোগে গারদে যেতে হল প্রেমিককেও।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ইকরা জিওয়ানি ভুয়ো তথ্য দিয়ে নেপালের পথে ভারতে ঢুকেছিল। একে অপরের সাথে দেখা করার পরে, দুজনে বিয়ে করেন এবং বেঙ্গালুরুতে একসঙ্গে থাকতে শুরু করেন। তবে তাদের একত্রে থাকার কথা জানাজানি হতেই পুলিশ যুবতীকে  অবৈধভাবে ভারতে প্রবেশ করা এবং জাল কাগজপত্র সংগ্রহ করে দেশে থাকার অভিযোগে গ্রেফতার করে। প্রসঙ্গত,  উত্তরপ্রদেশের ছেলে মুলায়ম প্রায় ৭ বছর ধরে বেঙ্গালুরুতে বাস করছিল। সে একটি সিকিউরিটি এজেন্সিতে কাজ করে।

আরও পড়ুন- PMAY: আবাস যোজনার অনুমোদনের সময়সীমা বাড়াল কেন্দ্র

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...