Monday, June 8, 2026

ঘোষণা হয়ে গেল মহিলাদের আইপিএল-এর পাঁচ দলের নাম

Date:

Share post:

মেয়েদের আইপিএল-এর পাঁচ দলের ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার মেয়েদের আইপিএলে কোন পাঁচটি শহর খেলবে তা ঘোষণা করে দিল বিসিসিআই। সেখানে দিল্লি, মুম্বই থাকলেও, নেই কলকাতা।

এদিন সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। তাদের দল খেলবে আমেহদাবাদ শহর থেকে। ১২৮৯ কোটি টাকায় মেয়েদের আইপিএলে দল কিনেছে আদানি গ্রুপ। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় কিনেছে মুম্বই দল। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল কিনেছে ৯০১ কোটি টাকায়। বেঙ্গালুরু থেকে খেলবে তারা। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকায় দল কিনেছে তারা। কেপ্রি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লখন‍ৌ দল। তারা কিনেছে ৭৫৭ কোটি টাকায়।

এদিন বিসিসিআই সভাপতি জয় শাহ টুইট করে জানান, “মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হল। নতুন একটু যাত্রা শুরু হল। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।”

জানা যাচ্ছে, আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে মহিলাদের প্রথম আইপিএল। গত সপ্তাহেই ৯৫১ কোটি টাকার বিনিময় পাঁচ বছরের জন্য প্রতিযোগিতার সম্প্রচার সত্ত্ব পেয়েছে ভায়াকম ১৮।

একনজরে আইপিএল-এর পাঁচ দল

১) আমদাবাদ: আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড
২)মুম্বই: ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড
৩) বেঙ্গালুরু: রয়্যালস চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড
৪) দিল্লি: জেএসডব্লুউ জিএমআর ক্রিকেট প্রাইভেট লিমিটেড
৫) লখনউ: ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিং প্রাইভেট লিমিটেড

আরও পড়ুন:নিজের বায়োপিকের স্ক্রিপ্ট নিজেই লিখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...