Thursday, June 25, 2026

জামিয়া মিলিয়ায় মোদিকে নিয়ে তৈরি বিবিসি’র তথ্যচিত্র প্রদর্শন বন্ধ করতে পুলিশের দাদাগিরি

Date:

Share post:

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০০২ সালের গুজরাত হিংসার উপর বিবিসি’র তৈরি করা তথ্যচিত্র প্রদর্শন নিয়ে জামিয়া মিলিয়ায় কার্যত দাদাগিরি চালাল অমিত শাহের পুলিশ।

তথ্যচিত্র বন্ধ করতে জামিয়া মিলিয়া চত্বরকে কার্যত দুর্গ বানিয়ে ফেলেছিলেন অমিত শাহ। র‌্যাফ, দাঙ্গা নিয়ন্ত্রণকারী বাহিনীও। ক্যাম্পাসের বাইরে কাঁদানে গ্যাসের শেল হাতে দাঁড়িয়ে ছিলেন পুলিশকর্মীরা। অর্থাৎ, একটি তথ্যচিত্র প্রদর্শনের ঘোষণাকে কেন্দ্র করে দৃশ্যতই যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ-পূর্ব দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর।

বিবিসির তথ্যচিত্রের ‘স্ক্রিনিং’ শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রনেতাকে আটক করে দিল্লি পুলিশ। প্রতিবাদে বিকেলে জামিয়ার ৭ নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং মিছিলের ডাক দেন বামপন্থী ছাত্রনেতারা। এসএফআই এবং আইসার অভিযোগ, বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই একের পর এক প্রতিবাদকারী ছাত্রনেতাকে আটক করে গাড়িতে তোলে পুলিস। মুহূর্তের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। কার্যত ‘সিল’ করে দেওয়া হয় প্রত্যেকটি প্রবেশ পথ। রাত পর্যন্ত থমথমে ছিল ক্যাম্পাসের পরিবেশ। তথ্যচিত্র আর দেখানো হয়নি। অন্যদিকে, উত্তেজনা ছিল জেএনইউ ক্যাম্পাসেও। তাই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...