Wednesday, June 24, 2026

রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল

Date:

Share post:

দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৪তম সাধারণতন্ত্র দিবস(Republic Day)। প্রতি বছরের মত এবারও কলকাতার রেড রোডে শুরু হয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা।

অন্যান্য বারের মত কলকাতার রেড রোডের এই কুচকাওয়াজে অংশ নিচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশ, আধা সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও এবারই প্রথম অংশ নিচ্ছে কুচকাওয়াজে। থাকবে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো। সামরিক কুচকাওয়াজ শেষে স্কুল-কলেজের পড়ুয়ারা অভিবাদন জানাবে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে। রেড রোডের দু’ধারে দর্শকাসন এখন কানায় কানায় পূর্ণ। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সেনার অভিবাদন গ্রহণ করছেন। পাশাপাশি দিল্লিতেও কর্তব্যপথে চলছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। এবার সেখানে প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল সিসি। কুচকাওয়াজে অংশ নিচ্ছে সে দেশের একটি সেনাদলও।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...