Tuesday, June 23, 2026

কুন্তল-তাপসের সঙ্গে সম্পর্ক কী? ফের শান্তনুকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Case) ফের শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Bandopadhyay) ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির (Enforcement Directorate)। তাঁর বাড়িতে কীভাবে পাওয়া গেল নিয়োগ সংক্রান্ত নথি? কোন প্রভাবশালীর হাত ধরে ঘুষের টাকা পৌঁছে যেত তা জানার চেষ্টা চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ও তাপস মণ্ডলের (Tapas Mondal) সঙ্গে তাঁর পরিচয় কীভাবে, এসব প্রশ্নই বারবার জানতে চাইছে ইডি। ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও চলছে জিজ্ঞাসাবাদ, এমনটাই সূত্রের খবর।

বুধবারই শান্তনুকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপর বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছন শান্তনু। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ১২ ঘণ্টারও বেশি সময় ধরে হুগলির বলাগড়ের বারুইপাড়া এলাকায় তৃণমূল নেতা শান্তনুর বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা।

ইডি সূত্রে খবর, তল্লাশিতে হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষের বাড়ি থেকে একাধিক নথি পাওয়া গিয়েছে। তার মধ্যে নিয়োগ সংক্রান্ত নথিও আছে বলে ইডি সূত্রে খবর। গত ২০ জানুয়ারি সকালে মোট ৪টি গাড়ি করে ১২ জন ইডি আধিকারিক যান হুগলির বলাগড়ে। শান্তনুর বাড়িতে তল্লাশি চালান তাঁরা।

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...