Tuesday, June 23, 2026

শ্যামপুর-কাণ্ডে ধৃত তিন বিজেপির ‘মদতপুষ্ট’, অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

শ্যামপুর-কাণ্ডে ধৃত তিনজনেরই বিজেপি মদতপুষ্ট। অভিযোগ তৃণমূল কংগ্রেসের। স্থানীয় তৃণমূল (TMC) নেতা ও হাওড়া জেলা পরিষদ কর্মাধ্যক্ষ শ্রীধর মণ্ডলের (Shridhar Mandol) দাবি, “ধৃত তিনজনই বিজেপির সঙ্গে যুক্ত। আর তিনজনই আদপে দুষ্কৃতী। তাদের বিভিন্নভাবে ব্যবহার করত বিজেপি (BJP)। আমরা ওদের কঠোর শাস্তির দাবি জানিয়েছি।”

নিহতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন শ্রীধর। নিগৃহীতা ছাত্রী ও তার মাকে সবরকমের সাহায্যেরও আশ্বাসও দেন। এই ঘটনার পুনর্নির্মাণ করতে গেলে বুধবার কয়েকজন মহিলা ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ। বৃহস্পতিবারও কিছু লোক ধৃতদের ছিনিয়ে নিতে চেষ্টা করে। নিহতের পরিবার জানিয়েছে, “প্রশাসনের ওপর তাঁদের ভরসা আছে। এই ঘটনা নিয়ে তাঁরা কোনও রাজনীতি চান না। অভিযুক্তদের কঠোর শাস্তি চান।”

টিউশন পড়ে ফেরা মেয়ের শ্লীলতাহানি ঠেকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে মারা যান শ্যামপুর নস্করপুরের বাসিন্দা। পুলিশ তিন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। শ্যামপুর-কাণ্ডে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সমবায়মন্ত্রী অরূপ রায়। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী অরূপ রায় (Arup Ray) জানান, “অবিলম্বে ধৃতদের কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা পুলিশকে বলব”। এর পাশাপাশি পাড়ায় পাড়ায় মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা আরও সুনিশ্চিত করতে এলাকার যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

আরও পড়ুন- কুন্তল-তাপসের সঙ্গে সম্পর্ক কী? ফের শান্তনুকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...