Friday, April 3, 2026

এবার জেলায় জেলায় স্বাস্থ্য কমিশনের শুনানি

Date:

Share post:

অভিযোগকারীকে আর যেতে হবে না কমিশনে। এবার থেকে স্বাস্থ্য কমিশনের শুনানি হবে রাজ্যের জেলাগুলিতেও।‌ তার বদলে স্বাস্থ্য কমিশনের (Health Commission) সদস্যরা‌ই অভিযোগকারীর কাছে পৌঁছে যাবেন। সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় (Asim Banerjee)। শনিবার স্বাস্থ্য কমিশনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Diwadi)। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয় বলে জানান অসীম।

এতদিন অনলাইন, ডাকযোগে বা সল্টলেকে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে অভিযোগ জানাতে পারতেন উপভোক্তারা। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা মিলিয়ে ৬৩টি বেসরকারি হাসপাতাল থেকে অভিযোগ আসত। এই ৬৩টি বেসরকারি হাসপাতাল ছাড়াও, গোটা রাজ্যে কমিশনের আওতায় আরও সাড়ে পাঁচ হাজার চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলির ওপরও নজরদারি বাড়ানো হচ্ছে।

এছাড়া খোলা হচ্ছে কল সেন্টার‌ও। কল সেন্টারের টোল-ফ্রি নম্বরে স্বাস্থ্যসাথী প্রত্যাখ্যান-সহ বেসরকারি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত যে কোনও অভিযোগ জানানো যাবে।

মার্চের ২-৩ তারিখ ঝাড়গ্রামে দক্ষিণবঙ্গের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বৈঠকে ডাকা হয়েছে।

তার আগে উত্তরবঙ্গের মালদহ-উত্তর দিনাজপুর থেকে সফর শুরু করছে স্বাস্থ্য কমিশন। ৭ ও ৮ ফেব্রুয়ারি মালদহের চাঁচলে এবং পুরুলিয়ার রঘুনাথপুরে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের বৈঠক হবে।

আরও পড়ুন- রাজ্যপালের “হাতেখড়ি” নিয়ে রাজনীতি শুভেন্দুর, কুণাল বললেন “অসভ্য-ঈর্ষাপরায়ণ-নিচ মন-বিশ্বাসঘাতক

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...