Friday, April 3, 2026

কলকাতাগামী বিমানে পাখির ধাক্কা! অল্পের জন্য বড়সড় দুর্ঘট*না থেকে রক্ষা

Date:

Share post:

লখনউ (Lucknow) থেকে কলকাতাগামী (Kolkata) বিমানে পাখির ধাক্কা। রবিবার লখনউ চৌধুরি চরণ সিং বিমাবন্দরের (Chaudhury Charan Singh Airport) রানওয়েতে (Runway) ঠিক ওড়ার মুখেই ঘটে বিপত্তি। এরপরই পাখির সঙ্গে ধাক্কার কারণে জরুরি অবতরণ (Emergency Landing) করাতে হয় বিমানটিকে। তবে এদিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি। বর্তমানে যাত্রীদের অন্য ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে খবর।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে এয়ার এশিয়া (Air Asia) সংস্থার ওই বিমানের উড়ান। এদিন সকাল ১১টা নাগাদ রানওয়েতে বিমানে ধাক্কা দেয় একটি পাখি। তারপরেই চালক এয়ার এশিয়া সংস্থার বিমানের উড়ান বন্ধ করে দেন। বিমানটি উপরে ওঠার ঠিক আগের মুহূর্তে এই ঘটনা ঘটে। বিমানটিকে আবার বে-তে ফিরিয়ে আনা হয়। তবে যাত্রীদের নিরাপদেই বিমান থেকে নামানো সম্ভব হয়েছে বলে খবর।

এদিকে এয়ারলাইন্স প্রশাসনের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, অন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। এয়ার এশিয়ার ফ্লাইট নম্বর I5-319 বিমানটিতে ক্রু সদস্য (Crew Members) সহ মোট ১৮০ জন যাত্রী ছিলেন। লখনউ বিমানবন্দরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে দীর্ঘক্ষণ পর বিকল্প ব্যবস্থা করে বিমান সংস্থাটি। এদিকে বিমানে থাকা কয়েকজন যাত্রী দুর্ঘটনার ভিডিও ও ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...