Friday, April 3, 2026

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর মৃ*ত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা, শোকপ্রকাশ মোদি-মমতার  

Date:

Share post:

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের মৃত্যুতে রাজ্যে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আগামি মঙ্গলবার পর্যন্ত এই রাষ্ট্রীয় শোক পালিত হবে। এই তিনদিন রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। অন্যদিকে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন:শেষর*ক্ষা হল না ! পুলিশের গু*লিতেই প্রা*ণ গেল ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর 

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন,  “ওড়িশা সরকারের মন্ত্রী নব কিশোর দাসের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি শোকাহত।এই অসময়ে আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাঁর আত্মার শান্তি কামনা করি।ওম শান্তি”

অন্যদিকে, মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন,” ওড়িশার মন্ত্রী নব কিশোর দাসের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁরা যেন এই কঠিন সময়ে শক্তি এবং শান্তি খুঁজে পেতে পারেন।”

প্রসঙ্গত, রবিবার দুপুরে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এক পুলিশকর্মী ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস।এরপর রবিবার রাতে ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সোমবার সকালে হাসপাতাল থেকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। দল এবং পরিবারের লোকজন তাঁকে শ্রদ্ধা জানাবেন। তারপর মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মন্ত্রীর মৃত্যু থেকে তাঁর শেষকৃত্যের দিন পর্যন্ত-তিনদিনই রাজ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...