Tuesday, March 24, 2026

‘লখনউয়ে অবাক পিচ’, হার্দিকের মন্তব্যের পরই চাকরি গেল পিচ কিউরেটরের

Date:

Share post:

ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টি-২০ ম‍্যাচে কিউইদের হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় দল। ম‍্যাচ জিতলেও লখনউয়ের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এমনকি প্রশ্ন তুলেছিল নিউজিল্যান্ড দলও। এই বিতর্কের মাঝেই পিচ প্রস্তুতকারককে শাস্তি দিয়েছে বিসিসিআই। সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

এই নিয়ে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, খারাপ পিচ তৈরি করার জন্য পিচ প্রস্তুতকারককে বরখাস্ত করা হয়েছে। তাঁর বদলে নিয়ে আসা হয়েছে সঞ্জীব আগরওয়ালকে। সামনেই আইপিএল। এই মাঠই লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠ। আইপিএলে যাতে পিচ নিয়ে কোনও বিতর্ক না হয় তার জন্য ভাল পিচ তৈরি করতে বলা হয়েছে সঞ্জীবকে।

কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ জয়ের পর পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভারত অধিনায়ক বলেছিলেন,”এই রকম উইকেট আমাদের কাছে একটা ধাক্কা। অবাক হওয়ার মত পিচ। আমাদের আরও ভাল উইকেট রয়েছে। খেলা যাতে ভাল উইকেটে হয়, তা নিশ্চিত করতে হবে।”

আরও পড়ুন:অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারতীয় দলকে সম্বর্ধনা দেবেন সচিন তেন্ডুলকর


Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...