Friday, April 3, 2026

শিষ্যাকে ধ*র্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত আশারাম বাপু, আজ সাজা ঘোষণা

Date:

Share post:

নিজের শিষ্যাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু। ১০ বছর আগে আশারামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছিলেন ওই মহিলা ।সোমবার গুজরাতের নিম্ন আদালত আশারাম বাপুকে দোষী সাব্যস্ত করল। এই নিয়ে আশারাম বাপুর নামে দ্বিতীয়বার একই অভিযোগ উঠল। এর আগে ২০১৮ সালে যোধপুর আদালত, আশারামকে নাবালিকা ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল। বর্তমানে যোধপুরের জেলে রয়েছেন তিনি।

আরও পড়ুন:বিমানকর্মীদের থু*তু! অর্ধ্ন*নগ্ন পোশাক পরে অ*শ্লীল আচরণ মহিলার

আশারাম বাপুর বিরুদ্ধে যৌন হেনস্থা, ধর্ষণ, নারী পাচার, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার আশারামকে ভিডিও কনফারেন্সে আদালতে হাজির করা হয়েছিল। এই মামলায় আরও ছয় জনের নাম যোগ করা হয়েছিল। আশারামের ছেলে নারায়ণ সাই, স্ত্রী লক্ষ্মী, মেয়ে ভারতী ও ধ্রুববেন। অন্য দুই অভিযুক্ত নির্মলা ও মীরাকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
অন্য একটি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়ে বর্তমানে যোধপুরের এক জেলে বন্দি রয়েছেন আশারাম বাপু। সেই মামলায় ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে অন্য দুটি যৌন হেনস্তার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও পেয়েছেন স্বঘোষিত এই ধর্মগুরু।


এর মধ্যেই নতুন করে গুজরাতের ঘটনা সামনে আসে। নির্যাতিতার অভিযোগ ছিল, ২০০১ থেকে ২০০৬ সাল গুজরাতের সুরাতের এক আশ্রমে তাঁকে বারংবার ধর্ষণ করেন আশারাম। এমনকী হুমকিও দেয়। সেই ঘটনায় দোষী সাব্যস্ত আশারামকে আজ, মঙ্গলবার সাজা ঘোষণা করবে আমদাবাদের আদালত।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...