Saturday, March 21, 2026

বাজেটে হতাশ সুরাপ্রেমীরা! মদে ১০০ শতাংশ শুল্ক বসাবে কেন্দ্র, বাড়বে দাম

Date:

Share post:

২০২৩-২৪ বাজেটে সুরাপ্রেমীদের জন্য একরাশ হতাশা। বুধবার কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman) স্পষ্ট করে দিলেন দাম বাড়ছে মদের। কেন্দ্রের রাজস্ব আয় বাড়াতে এবার অ্যালকোহলিক পানীয়ের(Alcohal) উপর ১০০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে মদের দাম বেশ বড় অঙ্কে বাড়তে চলেছে।

করোনার ক্ষত সারিয়ে দেশের আর্থিক বৃদ্ধির দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে আগামী বছর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর বাড়তি কর চাপানোর ঝুঁকি নিতে একেবারেই রাজি নয় সরকার। ফলস্বরুপ, মদ ও নেশাজাতীয় দ্রব্যের উপর সেস বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। বুধবার বাজেটে ঘোষণা করা হল, সমস্ত ধরনের অ্যালকোহলিক পানীয়ের উপর ১০০ শতাংশ সেস বসানো হবে। এত পরিমাণ সেস বসানো গত কয়েক বছরের মধ্যে এই প্রথম।

প্রসঙ্গত, এবারের বাজেট সুরাপ্রেমীদের পাশাপাশি ধূমপায়ীদের জন্যও দুঃসংবাদ এনেছে। সিগারেটেরও শুল্ক বাড়ানো হয়েছে ১৬ শতাংশ। ফলে সিগারেটেরও দাম বাড়ছে। তবে মদ, সিগারেটের দাম বাড়লেও আয়করে ৭ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এবং MIS-এ সঞ্চয়ে ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে, তা মধ্যবিত্তদের কাছে অনেকটাই স্বস্তিদায়ক।

Related articles

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...