Thursday, June 18, 2026

সংশোধনাগারে বন্দির অস্বাভাবিক মৃ*ত্যু! শুরু তদন্ত

Date:

Share post:

বগটুই কাণ্ডে অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতের মৃত্যুর ঘটনায় রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। যার তদন্ত এখনও চলছে। এবার হাওড়া সংশোধনাগারে অস্বাভাবিকভাবে মৃত্যু হল এক বিচারাধীন ব্যক্তির।ইতিমধ্যেই ওই ব্যক্তির মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।যদিও সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছেন, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই বন্দির। তবে বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্র্যাট পর্যায়ের শুরু হয়েছে তদন্ত। জেল হেফাজতে মৃত্যু হওয়ায় একজন ম্যাজিস্ট্র্যাটের উপস্থিতিতে দেহের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে বলে স্থির হয়েছে।

আরও পড়ুন:কেন্দ্রীয় বাজেটে বেকারদের কথা নেই! বাংলায় ভবিষ্যতে বিপুল কর্মসংস্থান: আশ্বাস মুখ্যমন্ত্রীর

সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ নিজামুদ্দিন (৪২)। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। বুধবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেখ নিজামুদ্দিন। জেল কর্তৃপক্ষ তড়িঘড়ি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই বন্দির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হাওড়া থানা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বন্দির বাড়ি ডোমজুড় থানা এলাকার বাঁকড়ায়। ওই বন্দিকে পরিকল্পিত ডাকাতির মামলায় মাসখানেক আগে ডোমজুড় থানা গ্রেফতার করা হয়েছিল।এরপর আদালতের নির্দেশে জেল হেফাজতে ছিল ওই বন্দি।গত কয়েকদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার ভোরে অসুস্থতা বাড়ে ও মৃত্যু হয়।যদিও বন্দির অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...