Wednesday, June 17, 2026

পা*চারের আগে উদ্ধার ! হাওড়া স্টেশনে যাত্রীর ব্যাগে বিপুল সোনার গয়না

Date:

Share post:

হাওড়া স্টেশনে (Howrah Station) যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা-রুপোর গয়না (Gold-Silver Jewellery)। বুধবার রাতে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৮নম্বর প্ল্যাটফর্মে তল্লাশি চালানোর সময় এক যাত্রীর ব্যাগ থেকে ওই গয়না উদ্ধার করে রেল পুলিশ (Rail Police)। উদ্ধার হওয়া গয়নার মূল্য ৩৬ লক্ষ ৫৮ হাজার ৪৮৫ টাকা। এর মধ্যে ৭৪৩ গ্রাম সোনার ও প্রায় সাড়ে ৬ কেজি রুপোর গয়না রয়েছে।

রেল পুলিশের তরফে জানানো হয়েছে, হাওড়া স্টেশনে রুটিন তল্লাশির সময় এক যাত্রীর ব্যাগ থেকে ওই গয়না উদ্ধার হয়। কিন্তু গয়না নিয়ে যাওয়ার জন্য তাঁর কাছে কোনও বৈধ কাগজ ছিল না। তার কথাতেও বিস্তর অসঙ্গতি ধরা পড়ে বলে অভিযোগ। এরপরই ওই গয়না বাজেয়াপ্ত করে যাত্রীকে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। কোথা থেকে নিয়ে ওই গয়না নিয়ে ওই ব্যক্তি যাত্রীটি কোথায় যাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...