Wednesday, June 17, 2026

বাজেটে লক্ষ্মীলাভ মেট্রোর, কলকাতার দুই প্রকল্প পেল আড়াই হাজার কোটি

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেটে(Union Budget) অন্যান্য ক্ষেত্রে বাংলা ব্রাত্য হলেও, মেট্রো প্রকল্পে(Metro Project) লক্ষ্মীলাভ হল বাংলার। কলকাতার দুই মেট্রো রেলের কাজ এগোনোর জন্য বাজেটে ২৫৫০ কোটি (2.5k crore) টাকা বরাদ্দ করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। ২০১০ সালের রেল বাজেটে শহরে এই মেট্রো প্রকল্পগুলির ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী তথা বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

কেন্দ্রের বাজেটে দেখা গিয়েছে, কলকাতার দুই মেট্রো রেলের কাজ এগোনোর জন্য বাজেটে ২৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যেখানে নিউ গড়িয়া থেকে রাজারহাট হয়ে দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুটের জন্য বরাদ্দ করা হয়েছে ১২০০ কোটি টাকা। চলতি অর্থবর্ষে এই প্রকল্প খাতে বরাদ্দ হয়েছিল ৯০৪ কোটি টাকা। অর্থাৎ কাজ দ্রুত শেষ করতে এবার বরাদ্দ আরও প্রায় ৩০০ কোটি টাকা বাড়ানো হয়েছে।
অন্যদিকে জোকা থেকে বিনয় বাদল দীনেশ বাগ পর্যন্ত মেট্রো রুটের কাজ শেষ করতে বরাদ্দ করা হয়েছে ১৩৫০ কোটি টাকা। এই রুটের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ করা হয়েছিল ৭৯৪ কোটি টাকা। তা প্রায় ৫৫০ কোটি টাকা বাড়ানো হল আগামী অর্থবর্ষের জন্য। এর পাশাপাশি কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্যও বাজেটে বরাদ্দ করা হয়েছে। তবে সেই প্রকল্পে বরাদ্দের পরিমাণ এই দুই রুটের তুলনায় কম। মোটামুটি ভাবে ৩০০ কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য। সব মিলিয়ে রেলের অন্যান্য অংশে বাংলার জন্য সেভাবে কিছু না থাকলেও, কলকাতা মেট্রোতে বরাদ্দ বাড়ালো কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, ২০১০ সালে পিপিপি মডেল এড়িয়ে কলকাতা মেট্রোকে রেলের আওতায় নিয়ে আসেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্ট-ওয়েস্ট মেট্রোকেও নিয়ে আসা হয় রেলের অধীনে। মমতার এই উদ্যোগ কলকাতাবাসীর জন্য যে কতখানি লাভজনক ছিল তাঁর প্রমাণ মিলছে এখন। কারণ, পিপিপি মডেলে মেট্রোর কাজ করলে টিকিটের ভাড়া বেশি হবে। যেমন দিল্লি মেট্রোর ভাড়া কলকাতা মেট্রোর থেকে বেশি। কিন্তু কলকাতার সব মেট্রোই রেলের অধীনে। ফলে সেখানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিচার করে মেট্রোর ভাড়া তুলনায় কম থাকবে। ফলে পিপিপি মডেলে অন্যান্য রাজ্যে ভাড়া যেখানে অনেকখানি বেশি সেখানে কম খরচে মেট্রো সফর করতে পারবেন বাংলার মানুষ। আর এই প্রকল্পে বাজেট বাড়ায় কাজও এগোবে দ্রুত গতিতে।

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...