Thursday, May 14, 2026

Santiniketan : মুখ‍্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ আক্র*মণ, প্রতি*বাদে গ*র্জে উঠলেন পড়ুয়ারা

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)অপমান, গর্জে উঠলেন পড়ুয়ারা। জেলা সফরে গিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে (Visva Bharati University) নিশানা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিগত কিছুদিনে বারবার শিরোনামে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) গৈরিকীকরণ হচ্ছে বলে বুধবার বোলপুরের সভা থেকে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী (CM)। এর কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্র**মণ করে যে ‘প্রেস রিলিজ়’ বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হয়েছে, তা কার্যত নজিরবিহীন। এবার প্রতিবাদে এফআইআর (FIR)করার পথে হাঁটতে চলেছে পড়ুয়ারা।

রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান মানেই সেটা রাজ্যের অপমান। তাই এই ঘটনার জল যে দিল্লি পর্যন্ত গড়াতে পারে তার আশংকা করছে ওয়াকিবহল মহল। রাজ‍্যের প্রশাসনিক প্রধানকে যে ভাষায় কুরুচিপূর্ণ আক্র**মণ করা হয়েছে তাতে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ‍্যোপাধ‍্যায়ের (Mahua Banerjee) বিরুদ্ধে FIR দায়ের করার পথে হাঁটতে চলেছেন ছাত্র ছাত্রীরা। এ ব‍্যাপারে ছাত্রছাত্রীদের তরফে একটি দল কলকাতায় আইনজীবীদের কাছে পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ করতে চলেছেন বলে জানা যাচ্ছে। এখানেই শেষ নয় এই কুরুচিকর প্রেস রিলিজ প্রত‍্যাহারের দাবিও তুলেছেন তাঁরা। বিশেষজ্ঞরা বলছেন আদালতের নির্দেশ মতো প্রশাসনিক ভবনের (Administrative Building) পঞ্চাশ মিটারের মধ‍্যে কোনও রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি না করে আইনের পথেই প্রতিবাদ করতে চলেছেন পড়ুয়ারা।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...