Monday, March 16, 2026

তৃণমূলের পদযাত্রা-প্রতিবাদ সভা ঘিরে জনতার ঢল কদম্বগাছিতে

Date:

Share post:

তৃণমূলের পদযাত্রা ও প্রতিবাদ সভাকে কেন্দ্রে করে বারাসতের কদম্বগাছির রাস্তায় মানুষের ঢল। রবিবার, কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত দফতর থেকে মিলন সংঘ মাঠ পর্যন্ত প্রতিবাদ মিছিলে তৃণমূল (TMC) নেতা, কর্মী, সমর্থকদের ভিড় উপচে পড়ে। কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার (Kakali Ghoshdastidar), রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)-সহ দলীয় নেতৃবৃন্দ। বাইরে থেকে ভাড়া করা লোক নয়, শুধুমাত্র স্থানীয় মানুষদের নিয়ে এই পদযাত্রা মিলন সংঘের মাঠে গিয়ে শেষ হয়। তারপর ছিল জনসভা।

জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, মিথ্যাচার ও কুৎসার বিরুদ্ধে প্রতিবাদে সরব হন বক্তারা। এদিন কুণাল বলেন, এ রাজ্যে বিজেপি তৃণমূলের সঙ্গে রাজনৈতিক ভাবে পারছে না। তাই তলায় তলায় কংগ্রেস, সিপিএম বা আইএসএফের মতো দলগুলিকে সঙ্গে নিয়ে ঘোঁট পাকাচ্ছে। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পচা আলু ফেলে দিয়েছিলেন। সেটা নিয়েই লাফাচ্ছে দিলীপ ঘোষ, অমিত শাহেরা। আসলে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দেওয়া পচা আলু। গদ্দারদের নিয়ে বিজেপি এখন বাংলা দখল করার স্বপ্ন দেখছে আর লাফাচ্ছে। এভাবেই এদিন নাম না করে কুণাল রাজ্যের বিরোধী নেতাকে তীব্র আক্রমণ করেন। কুণাল আরও বলেন, কেন্দ্রের রিপোর্ট বলছে ১০০ দিনের কাজে বাংলা প্রথম। আর সেই ১০০ দিনের টাকাই আটকে রেখেছে কেন্দ্র। কেন্দ্রীয় দল এলে এবার সাধারণ মানুষ তাদের কাছে এই প্রশ্নই করবে। মিডিয়ারও উচিত কেন্দ্রীয় প্রতিনিধিদের এই প্রশ্ন করা। সংখ্যালঘুদের পক্ষে কিছু বলার আগে বিজেপির উচিত নাকে খত দিয়ে বলা আমরা সিএএ, এনআরসি করে ভুল করেছি। তারপর মুসলিমদের পক্ষে কথা বলা উচিত। তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যেখানে সব ধর্মের মানুষ সম্মানের সঙ্গে থাকতে পারে। বারাসাতের তৃণমূল সাংসদ তথা বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি ডাঃ কাকলি ঘোষদস্তিদার বলেন, সিপিএম আবার দাঁত বের করছে। একটা সাম্প্রদায়িক দল আইএসএফ, তাঁদের কোনও লোক নেই। সিপিএম আর কংগ্রেস তাদের অক্সিজেন জোগাচ্ছে। ওরা আবার চাইছে বাংলাকে অশান্ত করতে। আপনারা পুরনো দিন ভুলে যাবেন না। সিপিএমের অত্যাচার এখনও আমরা ভুলিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার উন্নয়ন ওঁদের সহ্য হচ্ছে না। তাই বাংলাকে অশান্ত করতে চাইছে।

আরও পড়ুন:Entertainment : ফের ‘ডন’ হয়ে উঠুন ‘পাঠান’ , অনুরাগীদের আবদারে নতুন ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায় !


 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...