Saturday, April 4, 2026

চোট সারিয়ে জাতীয় দলে ফিরে উচ্ছসিত জাদেজা

Date:

Share post:

সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। দীর্ঘদিনের চোট সারিয়ে সেই সিরিজে ভারতীয় দলে ফিরছেন রবীন্দ্র জাদেজা। হাঁটুর চোটের কারণে দীর্ঘ পাঁচ মাস বাইরে ছিলেন জাড্ডু। খেলতে পারেননি টি-২০ বিশ্বকাপ। আর এবার দলে ফিরে অস্ট্রেলিয়া সিরিজে নিজেকে প্রমাণ করতে মরিয়া জাদেজা। বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন জাড্ডু।

বিসিসিআই টিভিতে জাদেজা বলেন,” প্রায় পাঁচ মাস পরে আবার ভারতীয় দলের জার্সি পরতে পেরে খুবই খুশি। আমি প্রচণ্ড উত্তেজিত এবং খুশি। আবার জাতীয় দলে ফিরতে পেরে আপ্লুত। অনেক উত্থান-পতন জড়িয়ে রয়েছে এই প্রত্যাবর্তনে। পাঁচ মাস ক্রিকেট খেলতে না পারা খুবই হতাশার ব্যাপার। দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছিলাম যাতে ভারতের হয়ে খেলায় ফিরতে পারি।”

এখানেই না থেমে জাদেজা আরও বলেন,” হাঁটু নিয়ে একটা সমস্যা ছিলই। তাই আজ না হোক কাল, অস্ত্রোপচার করতেই হত। বিশ্বকাপের আগে না পরে করব, সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে হত। নিজের মনকে তৈরি করি এবং অস্ত্রোপচারের জন্যে রাজি হয়ে যাই।”

জাদেজা ধন্যবাদ জানিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এবং সেখানকার চিকিৎসকদের। এই নিয়ে জাড্ডু বলেন,”চোটের পর দু’মাস আমি কোথাও বেরোতে পারিনি। ঠিকঠাক হাঁটতে পারতাম না। খুব কঠিন সময় ছিল সেটা। পরিবার এবং বন্ধুরা সেই সময় পাশে দাঁড়িয়েছে। এনসিএ-র প্রশিক্ষকরাও খুব সাহায্য করেছেন। ধন‍্যবাদ ওনাদের।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...